IMG-LOGO

বুধবার, ২২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা জাদুঘরে জুলাই শহিদ দিবস পালন, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠিতরাজশাহীতে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মিলনমেলা অনুষ্ঠিতরাজশাহীতে রঙ্কন গ্লোবাল ট্রাক এর জ্যাক ট্রাক থ্রি-এস সেন্টারের উদ্বোধনতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতাররাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশুহৃদরোগীদের তিন দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবেসিংড়ায় গর্ভবতী স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটকতানোরকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণারুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিতমান্দায় এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিতবাগমারায় ডিস ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাট ও চাঁদাদাবির ঘটনায় যুবদল নেতার মামলামন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানতারাগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যুনাচোলে দূর্ণীতি প্রতিরোধ কমিটির আলোচনাসভা অনুষ্ঠিতপুঠিয়া শিক্ষা প্রতিষ্ঠানের (এডিপি) অর্থায়নে বিভিন্ন সামগ্রী বিতরণচাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ
Home >> রাজনীতি >> মোহনপুরে ২৬৮ প্রার্থীর মনোনয়ন উত্তোলন

মোহনপুরে ২৬৮ প্রার্থীর মনোনয়ন উত্তোলন

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।

মোহনপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ জন। সংরক্ষিত আসনে ৫৭ জন ও সাধারণ সদস্য পদে ১৯২ জন। চেয়ারম্যানসহ ২৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

১ নং ধুরইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরা হচ্ছন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন, বর্তমান চেয়ারম্যান কাজিম উদ্দিন, মাহবুব আলম। সংক্ষিত আসনে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। ২নং ঘাসিগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

এরা হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বতমান চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলু, বিএনপি নেতা তাজরুল ইসলাম। সংক্ষিত আসনে ৯ জন ও সাধারণ সদস্য পদে ২৯ মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

৩নং রায়ঘাটি ইউনিয়নে তিনজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরা হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাবলু হোসেন, আওয়ামী লীগ নেতা আক্কাস আলী, বিএনপি নেতা রোস্তম আলী। সংক্ষিত আসনে ৬ জন ও সাধারণ সদস্যপদে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

৪নং মৌগাছি ইউনিয়নে চেয়ারম্যানপদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরা হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, আওয়ামী লীগ নেতা হারেস আলী। সংক্ষিত আসনে ১৩ জন ও সাধারণ সদস্যপদে ২৯ জন প্রার্থী মনোনয়নপ্রত্র উত্তোলন করেছেন।

৫নং বাকশিমইল ইউনিয়ন চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরা হচ্ছেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান, বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান মাহবুব আর রশিদ, জালাল উদ্দীন। সংক্ষিত আসনে ১০ জন ও সাধারণ সদস্যপদে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

৬নং জাহানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরা হচ্ছেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হযরত আলী, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, বর্তমান চেয়ারম্যান এমাজ উদ্দিন খান, বিএনপির নেতা এসএম মতিউর রহমান, দেলোয়ার হোসেন, শাহাবুদ্দিন মোল্লা। সংক্ষিত আসনে ৯ জন ও সাধারণ সদস্যপদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

মোহনপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। যাচাই-বাছাই ৪ নভেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৫ নভেম্বর থেকে শুরু হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। এ ছাড়া ১২ নভেম্বরের পর দেওয়া হবে প্রতীক বরাদ্দ।

তিনি আরও বলেন, আশা করি, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930