IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালনফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতরাজশাহীতে গণমাধ্যম ও সুশীল সমাজের মতবিনিময় সভামহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতভূমিমন্ত্রীকে গাছ উপহার দিয়ে রাজশাহীতে বৃক্ষরোপন কর্মসূচি শুরুউচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে এনবিআইইউতে কর্মশালা
Home >> রাজনীতি >> সুজানগরে আ.লীগের ১০ প্রার্থীর বিপরীতে বিদ্রোহী ২০ জন

সুজানগরে আ.লীগের ১০ প্রার্থীর বিপরীতে বিদ্রোহী ২০ জন

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : দ্বিতীয় ধাপে পাবনার সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে ২০ জন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়ে গেছেন। উপজেলার ১০টি ইউপির সবকটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এর বাইরে দলের সিদ্ধান্ত অমান্য করেই আওয়ামী লীগের অনেক নেতা কর্মী চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

তাঁরা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও মূলত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রার্থীর ভূমিকায় আছেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের কমিটিতে থাকা নেতাদের অনেকেই রয়েছেন। এই নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে সর্বমোট ৪৬ জন মনোনয়ন দাখিল করেন।

যাচাই-বাচাইয়ে ৪৫ জনের প্রার্থীতা বৈধ হয়। এর মধ্যে রয়েছেন আওয়ামীলীগ মনোনীত ১০ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪ জন, জাতীয় পার্টির ২ জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র হিসেবে ২৯ জন। গত মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১০ ইউনিয়নে মাত্র ৯ জন চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন এবং তারা সবাই আওয়ামী লীগের বিদ্রোহী ছিলেন।

যারা মনোনয়পত্র প্রত্যাহার করেছেন তারা হলেন, সাতবাড়ীয়া ইউনিয়নে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের ভাই আহমেদ ফেরদৌস কবির, দুলাই ইউনিয়নে সাইফুল ইসলাম, আহম্মদপুর ইউনিয়নে স্বপন মিয়া ও মাজহারল ইসলাম, সাগরকান্দি ইউনিয়নে খান গোলাম রসুল, মানিকহাট ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এস এম আমিনুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান ডাঃ মজিবর রহমান এবং হাটখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান ও ফজলুল হক। বাকি ২০ জন বিদ্রোহীই নির্বাচনে রয়ে গেলেন।

বিদ্রোহী হিসেবে যারা রয়ে গেছেন তারা হলেন নাজিরগঞ্জ ইউনিয়নে নূর মোহাম্মদ, আব্দুল হামিদ শেখ ও টিপু মুন্সী, ভাঁয়না ইউনিয়নে ওমর ফারুক, সাতবাড়ীয়া ইউনিয়নে আবুল হোসেন, মানিকহাট ইউনিয়নে আব্বাস উদ্দিন মল্লিক, হাটখালী ইউনিয়নে ফিরোজ আহম্মেদ, আজহার আলী,কাজী মোজ্জাম্মেল হোসেন ও ওমর ফারুক, সাগরকান্দি ইউনিয়নে তৈয়ব আলী, জাকির হোসেন, টিপু সুলতান, তাঁতীবন্দ ইউনিয়নে আব্দুর রাজ্জাক রাজা।

দুলাই ইউনিয়নে সাইদুর রহমান, আহম্মদপুর ইউনিয়নের হীরা ও আশরাফুল আলম এবং রাণীনগর ইউনিয়নে টুটুল কাজী অন্যতম। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা হলেন নাজিরগঞ্জ ইউনিয়নে মশিউর রহমান খান, ভাঁয়না ইউনিয়নে আমিন উদ্দিন, সাতবাড়ীয়া ইউনিয়নে এস এম সামছুল আলম, মানিকহাট ইউনিয়নে শফিউল ইসলাম, হাটখালী ইউনিয়নে আব্দুর রউফ, সাগরকান্দি ইউনিয়নে শাহীন চৌধুরী, তাঁতীবন্দ ইউনিয়নে আব্দুল মতিন মৃধা, দুলাই ইউনিয়নে সিরাজুল ইসলাম শাহজাহান, আহম্মদপুর ইউনিয়নে কামাল হোসেন মিয়া ও রাণীনগর ইউনিয়নে জিএম তৌফিকুল আলম পীযূষ।

আর বিএনপি দলীয়ভাবে ইউপি নির্বাচনে অংশ না নিলেও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রউফ তাঁতীবন্দ ইউনিয়নে স্বতন্ত্র হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন। আর নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডের ৯৯ জন প্রার্থীর মধ্যে ৪ জন ও সাধারণ ওয়ার্ডের ৩৮৪ জন প্রার্থীর মধ্যে ২৭ জন পদপ্রার্থী তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং ভাঁয়না ইউনিয়নের সংরক্ষিত ২ ও ৩ নং ওয়ার্ড এবং ০৯ সাধারণ ওয়ার্ডে প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন ৩ জন প্রার্থী।

এদিকে বুধবার (২৭ অক্টোবর) প্রতীক বরাদ্দের পরপরই প্রচারের মাঠে ভোটযুদ্ধে নেমে পড়েছেন প্রার্থীরা। প্রসঙ্গত, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুজানগর উপজেলার ১০টি ইউনিয়নের ১০টিতেই জয় পেয়েছিল আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930