IMG-LOGO

সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’ফুলবাড়ীতে বিএনপির দোয়া ও ইফতার অনুষ্ঠিতপবা-মোহনপুরের কোনো কর্মীর ক্ষতি হওয়ার আগে যেন আমার ক্ষতি হয় : এমপি মিলনমোহনপুরে মুয়াজ্জিন আলাউদ্দিনের মৃত্যুতে এমপি মিলনের দুঃখ প্রকাশতানোরে চাতালে তুলার গুদামে আগুনআলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যপুঠিয়ায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলননন্দীগ্রামে খাল খনন কাজের উদ্বোধন করেছেন এমপি মোশারফ হোসেনফ্যামিলি কার্ড শুরুতে কত পরিবার পাবে, জানালেন মন্ত্রীমাদক মামলায় খালাস পেলেন শিল্পী আসিফরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪তারাগঞ্জে জ্বালানি তেল সংকট গুজব পাম্প ও মোটরযান মালিকদের সাথে প্রশাসনের আলোচনা সভামান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতেহামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Home >> রাজনীতি >> তানোরে নৌকার বিপরিতে লড়ছেন তিন প্রার্থী

তানোরে নৌকার বিপরিতে লড়ছেন তিন প্রার্থী

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীদের সাথে লড়ছেন মোটরসাইকেল, চশমা এবং আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীরা।

প্রতীক বরাদ্ধের পর থেকে এসব চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি সংরক্ষিত নারী আসনের সদস্যাসহ সদস্য পদের প্রার্থীদের পোষ্টারে পোষ্টারে ছেঁয়ে গেছে পাড়া মহল্লাহ, গ্রামের গুরুত্বপূর্ণ মোড়সহ রাস্তা-ঘাট।

এসব পাড়া, মহল্লার মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে বিভিন্ন প্রার্থীদের নির্বাচনী অফিস। কর্মি সমর্থকসহ প্রার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। গ্রামের পাড়া মহল্লার চায়ের দোকান গুলোতে ভোটারসহ কর্মি সমর্থকদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা।

বিএনপি দলীয় ভাবে ইউপি নির্বাচনে অংশ গ্রহণ না করায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার সাথে নির্বাচনী মাঠে লড়ছেন বিএনপি নেতারা। একই সাথে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রায় প্রতিটি ইউপিতেই বিদ্রোহী হয়ে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতারাও।

ভোটাররা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন মূলত প্রার্থী কেন্দ্রীক ভাবে হয়ে থাকে প্রতীক এখানে মুখ্য হয়না। প্রার্থীর আচার আচরণ ও যোগ্যতাকেই বেশী গুরুত্ব দেন ভোটাররা। তবে, নৌকার বিপরীতে বিদ্রোহীরা অংশ নেয়ায় অনেকটাই চাপের মুখে পড়েছেন নৌকার দলীয় প্রার্থীরা।

আগামী ১১ নভেম্বর তানোর উপজেলার ৭ টি ইউপিতে চেয়ারম্যান পদে ২৮ জনসহ মোট ৩৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। মোট ৬৩ টি ওয়ার্ডে ভোট কেন্দ্র ৬৮ টি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728