ধূমকেতু প্রতিবেদক : রায়ঘাটি ইউপি নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইউনিয়ন বিএনপির সভাপতি স্বতন্ত্র চেয়্যারমান পদ-প্রার্থী রোস্তম আলী প্রাং। মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মঙ্গলবার দুপুরে কামারপাড়া বাজারে এ প্রচারণায় লিফলেট বিতরণ করেন তিনি।
স্বতন্ত্র চেয়্যারমান প্রার্থী রোস্তম আলী প্রাং বলেন, রায়ঘাটি ইউনিয়ের মানুষের সেবা প্রদানের লক্ষে এবার আমি চেয়্যারমান পদে নির্বাচন করছি। আমার গ্রামের (লালোইচ) ২ টা ওয়ার্ডে আমি একাই চেয়্যারমান প্রার্থী, তাদের চাওয়ায় আমার নির্বাচনে অংশ নেওয়া। এলাকার উন্নয়নের কাজে ও জন স্বার্থে আমার পরিবার জমি দানসহ অনেক ত্যাগ স্বীকার করেছেন, এতে জনগণ আমাদের প্রতি সন্তুষ্ট।
তিনি আরও বলেন, আমি মানুষের মাঝে সেবাই নিয়জিত থাকি, আমি জনগনের দ্বারে দ্বারে গিয়ে ঘোড়া মার্কায় ভোট চাচ্ছি। আমার প্রচারণায় এখনো কেউ বাধা প্রদান করে নাই। নিরপেক্ষ নির্বাচন হলে আমি এবার রায়ঘাটি ইউপিতে বিপুল ভোটে চেয়্যারমান হিসেবে নির্বাচিত হবো ইনশাআল্লাহ।


