IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> রাজনীতি >> জমে উঠছে রায়ঘাটি ইউপি নির্বাচন

জমে উঠছে রায়ঘাটি ইউপি নির্বাচন

ধূমকেতু প্রতিবেদক : মোহনপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর। নির্বাচনে ৩ নং রায়ঘাটি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ ৪জন প্রার্থী প্রচারণা চালিয়ে আসছেন। তারা হলেন নৌকা প্রতীকে মনোনীত বাবলু হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সুরঞ্জিত কুমার সরকার ও আক্কাস আলী সরদার এবং বিএনপি সমর্থক প্রার্থী রোস্তম আলী। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীদের একে অন্যে বিরুদ্ধে প্রচারনায় ভয়ভীতি প্রবণতা বাড়ছে এবং পাশাপাশি দিনদিন জমে উঠতে শুরু করেছে রায়ঘাটি ইউপি নির্বাচন। তবে সুষ্ঠু নির্বাচণের পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন সকল স্বতন্ত্রপ্রার্থীরা।

জানতে চাইলে সুরঞ্জিত সরকার বলেন, আমি ২০১৬ সালের নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ছিলাম। দলীয় নেতৃবৃন্দ আমার নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়ে আমাকে ফেল করিয়ে বিদ্রোহীকে পাস করায়। এবারের নির্বাচনে সেই বিদ্রোহী প্রার্থীর ছেলেই মনোনয়ন পেয়েছেন। তবে অচেনা মুখ হিসেবে তিনি জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। আমার জনপ্রিয়তায় তারা ক্ষুব্ধ হয়ে আমার প্রচারণায় বাধা সৃস্টি করছেন।

আক্কাস আলী সরদার বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনিক সহযোগিতা জরুরুী। আমি বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। স্বচ্ছ ভোট হলে আমিই বিজয়ী হবো। তবে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কিনা এ নিয়ে সংশয়ে রয়েছি। এজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

স্বতন্ত্র চেয়্যারমান প্রার্থী রোস্তম আলী প্রাং বলেন, রায়ঘাটি ইউনিয়ের মানুষের সেবা প্রদানের লক্ষে এবার আমি চেয়্যারমান পদে নির্বাচন করছি। আমার গ্রামের (লালোইচ) ২ টা ওয়ার্ডে আমি একাই চেয়্যারমান প্রার্থী, তাদের চাওয়ায় আমার নির্বাচনে অংশ নেওয়া। এলাকার উন্নয়নের কাজে ও জনস্বার্থে আমার পরিবার জমিদানসহ অনেক ত্যাগ স্বীকার করেছেন, এতে জনগন আমাদের প্রতি সন্তুষ্ট।

তিনি আরও বলেন, আমি মানুষের মাঝে সেবাই নিয়জিত থাকি, আমি জনগনের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছি। আমার প্রচারণায় এখনো কেউ বাধা প্রদান করে নাই। নিরপেক্ষ নির্বাচন হলে আমি এবার রায়ঘাটি ইউপিতে বিপুল ভোটে চেয়্যারমান হিসেবে নির্বাচিত হবো ইনশাআল্লাহ।

অন্যদিকে, নৌকার মনোনীত প্রার্থী বাবলু হোসেন বলেন, নিজের প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছি। ব্যাপক জনসমর্থনের মাধ্যমে নির্বাচনে বিজয়ী হবো। তবে কেউ আমার বিরুদ্ধে অপপ্রচার চালালেও তা সম্পূর্ণ মিথ্যা। বিগত দিনে এই ইউনিয়নে আমার পিতা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি এ ইউনিয়নের ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। বরাবরের মতো ইউনিয়নবাসী সবসময় শিক্ষিত, যোগ্য এবং তরুণ নেতৃত্ব খুঁজেছেন। এবার আমাকে পেয়ে তারা ব্যাপক খুশি হয়েছেন এবং তারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন। উন্নয়নের প্রতীক নৌকা হওয়ায় এবং নৌকার ব্যাপক জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে বিদ্রোহী প্রার্থীরা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছেন। ইউনিয়নবাসী এখন যথেষ্ট সচেতন। তাদেরকে বোকা বানানো সম্ভব নয়। তাই নৌকার বিরুদ্ধে অপপ্রচার করেও কোন লাভ নাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930