ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগর কার্যনির্বাহী কমিটির সভা বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টায় কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেডু সরকার এর সঞ্চালনায় বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হকসহ সংগঠনের মরহুম নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন পত্নী শাহীন আকতার রেনী’র দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে আগামী ২৭ নভেম্বর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফরম বিতরণ ও সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে আগামী সম্মেলনকে সফল করা লক্ষ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি ও অন্যান্য উপ-কমিটি গঠন করা হয়।
সভার শেষে সম্মেলনের সফলতা কামনা করে সভার সভাপতি আব্দুল মোমিন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সভার সমাপ্তি ষোষণা করে।


