ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের ৯ নম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী ফাহিমা বেগমের প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে পারিলা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী, জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন, আব্দুল মান্নান।
বক্তরা জানান, এই ইউনিয়নে নৌকার প্রার্থী ফাহিমা বেগমের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে নৌকা তুলে দিয়েছে। দলমত ভুলে আমরা সবাই নৌকারকে ভোট দেব। সেই লক্ষে আগে থেকেই আমাদের কাজ করতে হবে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করতে হবে। সবাইকে একই বার্তা দিতে হবে নৌকার জয় হলে এই এলাকার উন্নয়ন হবে। উন্নয়নের স্বার্থে সবাইকে নৌকায় ভোট দিতে হবে।
৪ নম্বর ওয়ার্ডের আহŸায়ক আজম আলী তালুকদারের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, পারিলা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হাসান আহম্মেদ জুয়েল, ইউনিয়ন সভাপতি সোহরব আলী, সধারণ সম্পাদক নবীবুর রহমান প্রমুখ।


