IMG-LOGO

বুধবার, ২১ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোস্টাল ব্যালটে ভোট দেবেন কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দিবীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকুষ্টিয়ায় এক শিশুর মৃত্যুকেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জনখালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিলকুষ্টিয়ার চার সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দগোমস্তাপুরে গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভাকাকে বিয়ে করলেন শাকিবা ?
Home >> রাজনীতি >> পোরশায় পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে হাট-বাজার

পোরশায় পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে হাট-বাজার

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : আসন্ন ৫ম ধাপের নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পোরশায় গ্রাম, হাট-বাজার, মোড় সহ বিভিন্ন স্থান প্রার্থীদের লাগানো পোস্টারে ভরে গেছে। যে কোন স্থানে গেলেই চারিদিকে শুধু চোখে পড়ছে প্রার্থীদের ছবি ও মার্কা সহ পোস্টার। বিগত বছরগুলি থেকে এবারের নির্বাচনে প্রার্থীদের পোস্টার লাগানো বেশী লক্ষ্য করা যাচ্ছে বলে অনেকে মনে করছেন।

এছাড়াও বিভিন্ন ডিজিটাল ব্যানার ও ফ্যাস্টুন রয়েছে। কাগুজে প্রচারনা বেশী কার্যকর বলেও মনে করছেন অনেকে। ভোটারদের নিজনিজ মার্কায় আকৃষ্ট করার জন্য প্রার্থীরা বিভিন্ন ডিজাইনের পোস্টার, ব্যানারও লাগিয়েছেন বিভিন্ন স্থানে। তাছাড়া মাঠ-ঘাট, বাজার মোড়, গ্রাম সহ নিজনিজ এলাকায় লোকজন সাথে নিয়ে প্রচারণাও চালাচ্ছেন প্রার্থীরা। একদিকে প্রার্থীদের মাইকিং ও পোস্টার লাগিয়ে প্রচারনা যেমন চলছে অপরদিকে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণায় ব্যাস্ত দিনরাত পার করছেন প্রার্থীরা। তেঁতুলিয়া ইউনিয়নের জালুয়া গ্রামের বাসিন্দা আনিসুর রহমান জানান, তার বয়সে এবারের মত পোস্টার টানানো কোন নির্বাচনে তিনি দেখেননি।

সরাইগাছি মোড়ের ব্যবসায়ী আব্দুছ ছালাম জানান, পোস্টার টানানোর মাধ্যমে ভোটারগণ প্রার্থীর মার্কার প্রতি বেশী আকৃষ্ট হন বলে তারা এত পোস্টার লাগিয়েছেন। তবে সব নির্বাচনের চেয়ে এবার প্রার্থীদের প্রচার প্রচারণায় বেশী পোস্টার ব্যবহার করা হয়েছে বলে তিনি মনে করছেন। ভবিষ্যত নির্বাচন গুলিতে আরও ব্যাপক পোস্টারের ব্যবহার হবে বলে তিনি মনে করছেন। আর এবারের নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী বেশী হওয়ায় পোস্টারের ব্যবহার বেশী হচ্ছে বলে তিনি মনে করছেন।

উল্লেখ্য এবার ৫ম ধাপের আগামী ৫ জানুয়ারী নির্বাচনে উপজেলার ছয় ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান পদে ২৭ জন, সাধারণ সদস্য পদে ২১৫জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৩ জন প্রার্থী অংশ গ্রহণ করছেন এবং তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031