IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> রাজনীতি >> চাঁপাইনবাবগঞ্জের ১৪ ইউপিতে নির্বাচনী সামগ্রী প্রেরণ

চাঁপাইনবাবগঞ্জের ১৪ ইউপিতে নির্বাচনী সামগ্রী প্রেরণ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আগামীকাল ৫ জানুয়ারী পঞ্চম ধাপে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচন সম্পন্ন করতে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সামগ্রী প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চাঁপাইনবাগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে স্ব স্ব ইউপি রিটার্নিং অফিসারের কাছে থেকে প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপার, ব্যালট বক্সসহ নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করেছে।

সব সরঞ্জামাদি গাড়িতে করে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছে পুলিশ-আনসার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।নির্বাচন অফিস সূত্র জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নের ১৩৪টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ৪’শ ৩৫। এর মধ্যে ১ লাখ ৩৫ হাজার ২৪১ জন পুরুষ ও নারী ভোটার রয়েছে ১ লাখ ৩২ হাজার ১’শ ৯৪ জন। ইউপি নির্বাচনে ৬৪ জন চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদে ১৭৩ ও সাধারণ সদস্য পদে প্রার্থী ৫৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মাহাবুব বলেন, ৭৯০ টি ভোট কেন্দ্রে ১৩৪ জন প্রিজাইডিং অফিসার, ৭৯০ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার ১৫৮০ জন নিয়োজিত থাকবেন। নির্বাচন সুষ্ঠ করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটাররা যেনো নির্বিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।

বালিয়াডাঙ্গা ইউনিয়নে ভোটকেন্দ্র ১৫টি, ভোটার ২৯৫০৩ জন, গোবরাতলা ইউনিয়নে ভোটকেন্দ্র ৯টি, ভোটার ২১২৭০ জন, ঝিলিম ইউনিয়নে ভোটকেন্দ্র ৯টি, ভোটার ২০২২৩ জন, বারঘরিয়া ইউনিয়নে ভোটকেন্দ্র ৯টি, ভোটার ১৯৭৫০ জন, মহারাজপুর ইউনিয়নে ভোটকেন্দ্র ৯টি, ভোটার ২২৫২৫ জন, রানীহাটি ইউনিয়নে ভোটকেন্দ্র ৯টি, ভোটার ২৬৬১৯ জন।

চর অনুপনগর ইউনিয়নে ভোটকেন্দ্র ৯ টি, ভোটার ৯২৯৭ জন, দেবীনগর ইউনিয়নে ভোটকেন্দ্র ৯টি, ভোটার ১৭৮৬০ জন, আলাতুলি ইউনিয়নে ভোটকেন্দ্র ৯ টি, ভোটার ৮৬৯২ জন, শাহজাহানপুর ইউনিয়নে ভোটকেন্দ্র ৯ টি, ভোটার ১৭০২৯ জন, ইসলামপুর ইউনিয়নে ভোটকেন্দ্র ৯ টি ভোটার ২০৮২০ জন, চরবাগডাঙ্গা ইউনিয়নে ভোটকেন্দ্র ৯ টি, ভোটার ১৬৮০৮ জন, নারায়নপুর ইউনিয়নে ভোটকেন্দ্র ৯ টি, ভোটার ১১৮৩২ জন ও সুন্দরপুর ইউনিয়নে ভোটকেন্দ্র ১১ টি, ভোটার ২৫২০৭ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031