IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> রাজনীতি >> লিড নিউজ >> বেলপুকুরের চেয়ারম্যান বদি, বানেশ্বরে দুই হাজার ভোটে এগিয়ে স্বতন্ত্রপ্রার্থী

বেলপুকুরের চেয়ারম্যান বদি, বানেশ্বরে দুই হাজার ভোটে এগিয়ে স্বতন্ত্রপ্রার্থী

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : কেন্দ্র দখল ও জেল-জরিমানার মধ্যে দিয়ে ৫ম ধাপে রাজশাহীর পুঠিয়া উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে বেলপুকুর ইউনিয়নে বেসরকারি ভাবে ৩৮২ ভোট বেশী পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (ঘোড়া) বদিউজ্জামান বদি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী (নৌকা) রাজিবুল হক। তিনি পেয়েছেন ৮ হাজার ৩৭৪ ভোট।

এদিকে, বানেশ্বর ইউনিয়নের মোট ভোট কেন্দ্র ১১টি এর মধ্যে ১০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে স্বতন্ত্রপ্রার্থী বিএনপি নেতা আব্দুর রাজ্জাক দুলাল (আনারস) দুই হাজার এক ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবুল কালাম আজাদ (নৌকা) পেয়েছেন ৯ হাজার ৯৩ ভোট।

অপরদিকে, বানেশ্বর ইউনিয়নের একটি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা জোরপূর্ক কেন্দ্র দখল নেয়। তারা ভোট কারচুপি শুরু করলে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন উপজেলা নির্বাচন অফিস। স্থগিত হওয়া ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৪ জন।

তবে দুপুরের দিকে বানেশ্বর ইউনিয়নের ৪টি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এরমধ্যে দিঘলকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র দখল করে ব্যালট ছিনতায়ের ঘটনা ঘটে। এতে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থাগিত করা হয়। সেই সাথে বানেশ্বর হাই স্কুল, সৈয়দ করম আলী ও হাতিনাদা ভোটকেন্দ্র দখল নেওয়ার চেষ্টা করা হয়।

এসময় পুলিশ মোট তিনজনকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে দুজনকে ৮ মাসের জেল এবং দুই হাজার টাকা জরিমানা এবং অপর একজনকে পাঁচ দিনের জেল ও ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। বাকি সকল কেন্দ্রে সুষ্ঠ ভাবে ভোট গ্রহণ শেষ করা হয়
এদিকে বানেশ্বর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনজন প্রার্থী। সংরক্ষিত মহিলা সদস্যপদে ২০ জন। আর সাধারন সদস্যপদে ৬৯ জন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ২৯১ জন।

অপরদিকে, বেলপুকুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সংরক্ষিত মহিলা সদস্যপদে ১০ জন। আর ৯টি সাধারণ সদস্যপদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আর এই ইউপিতে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৫৭০ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031