IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদেরসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদার
Home >> রাজনীতি >> শিহাড়া ইউনিয়নের আমন্ত ভোট কেন্দ্রে মৃত ব্যক্তিদের ভোট গ্রহণ

শিহাড়া ইউনিয়নের আমন্ত ভোট কেন্দ্রে মৃত ব্যক্তিদের ভোট গ্রহণ

ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের ৭ নং ওয়াডের্র আমন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, শিহাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার তালিকা অনুযায়ি বর্তমান ভোটার সংখ্যা ১৩১৮। গত ৫ই জানুয়ারী ৫ম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ওই এলাকার প্রায় ৪০ জন মৃত ব্যক্তি সহ অনুপস্থিত থাকা প্রায় ৩ শতাধীক ব্যক্তির ভোট গ্রহণ দেখানো হয়েছে। প্রদত্ত ফলাফল তালিকা অনুযায়ি ওই কেন্দ্রে শতভাগ ভোট গ্রহণ হয়েছে বলে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত ফলাফলে দেখা যায়।

ওই দিন ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত ইউপি সদস্য পদের উল্লেখিত ফলাফল সীটে মোট ভোটার সংখ্যা ১৩১৮ টির মধ্যে মোরগ মার্কায়-৭০৩ টি, টিবওয়েল ১টি, ফুটবল মার্কায়- ৫৯৩ টি ও বাতিল ভোট- ২১ টি সহ মোট ১৩১৮ টি ভোটই কাস্ট দেখানো হয়েছে।

এলাকাবাসী অভিযোগ করেন ভোট কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত জৈনক সহকারী প্রিজাইডিং অফিসার ভোট দিতে আসা অনেক ভোটার কে বেলট নাই বলে ভোট দিতে না দিয়ে ফিরিয়ে দিয়েছেন। আমন্ত উত্তর পাড়ার মহিলা ভোটার আবেদা বেগম জানান তিনি ভোট দেয়ার জন্য গেলে তাকে জানিয়ে দেয়া হয় তার ভোট দেয়া হয়ে গেছে। একই গ্রামের সোবাহান আলী বলেন তার ছেলে চলচিত্র অভিনেতা এমরান হাসো ঢাকায় এফডিসিতে কর্মরত আছেন। পরিবারের আরও কয়েকজন ঢাকায় রয়েছে তারা ভোট দিতে না আসলেও তাদের ভোট দেয়া হয়ে গেছে। শিহাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের (ফুটবল মার্কা) সদস্য পদ প্রার্থী গোলাম রব্বানী অভিযোগ করেন ওই কেন্দ্রে শত ভাগ ভোটার উপস্থিতি দেখিয়ে প্রতিদন্ধি প্রার্থী মোশারফ হোসেন দিলিপ (মোরগ মার্কা) কে কারচুপির মাধ্যমে বিজয়ী ঘোষনা করা হয়েছে। তিনি উক্ত ঘটনার সঠিত তদন্ত সহ ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদের ফলাফল প্রত্যাহার করে পুনরায় ভোট গ্রহণের জন্য সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের নিকট জোর দাবী জানান।

এলাকাবাসী আরো অভিযোগ করেন, ৭ নং ওয়ার্ডের আমন্ত উত্তরপাড়া, মধ্যপাড়া, দক্ষিনপাড়া, বাউস্তাপাড়া, হিন্দুপাড়া ও পরানপুর গ্রামের প্রায় দুই শতাধীকেরও বেশী লোকজন দেশ ও বিদেশে কর্মরত রয়েছেন। ভোটের দিন ্ওই ভোটারগণ অনুপস্থিত থাকা সত্বেও রহস্যজনক ভাবে তাদের ভোট গ্রহণ দেখানো হয়েছে। লাইনে দাড়ানো প্রায় শতাধীক ভোটার ভোট দিতে না পেরে ফিরে গেছেন। ওই ওয়ার্ডের অধিকার বঞ্চিত বিপুল সংখ্যক নারী পুরুষ পুণ: ভোট গ্রহণের জোর দাবি জানান। এই ঘটনায় ওই ৭নং ওয়ার্ড আমন্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মূহূর্তে সেখানে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে বলেও এলাকার অভিজ্ঞ মহল মনে করছেন।

এ বিষয়ে ১১ নং শিহাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আমন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত থাকা প্রিজাইডিং অফিসার নজিপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শামীম ইমতিয়াজ এর সাথে মোবাইলে কথা হলে তিনি এ সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছিল। সহকারী প্রিজাইডিং অফিসার হ্যান্ড সীট তৈরীর সময় ভুল হাতে পারে তা সংশোধন করে রিটানিং অফিসারের নিকট জমা দেয়া হয়েছে। আপনারা প্রয়োজনে উপজেলা প্রশাসন থেকে তা দেখে নিতে পারেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031