ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২৮ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (২০ জানুয়ারী) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ৪ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ৩ জন ও ডিবি পুলিশ ৬ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৩ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২৭ গ্রাম হেরোইন, ৩১০ গ্রাম গাঁজা ও ২ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


