ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার হাতিনাজা চকিপাড়া গ্রামে মোল্লা উদ্দিনের তার নিজ বাড়িতে দীর্ঘদিন যাবত নিম্ন মানের কাঁচা মাল দিয়ে নকল কসমেটিক তৈরি করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় অভিযানের সময় সেখান থেকে জব্দ করা হয় লতা হারবাল ক্রিম, পাতা হারবাল ক্রিম, ক্রিমের মকট, ক্রীমের কৌটা, ক্রিমের তৈরি বিভিন্ন উপকরণ। যাহার সর্বমোট মূল্য ৮,২৩,৮০০ টাকা এবং সে সময় ওই ফ্যাক্টরির মালিক আব্দুল সামাদ এর ছেলে মোল্লা উদ্দিন (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান আমরা গোপন ভিত্তিতে সংবাদ পাই সেখানে অবৈধ ক্রিম এর কারসাজি চলে। পরে দ্রুত সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়। আমরা আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তার সাথে নকল সকল সামগ্রী জব্দ করি। উক্ত আসামির নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
তিনি আরও জানান কোনভাবেই অপরাধীরা ছাড় পাবে না। অপরাধ যেই করুক না কেন, তাদের আইনের আওতায় আনবো ইনশাল্লাহ।


