ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৩৬ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
রোববার (২৭ ফেব্রুয়ারী) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৫ জন, বোয়ালিয়া মডেল থানা ৮ জন, রাজপাড়া থানা ৮ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ২ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ২৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৯ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২৫ গ্রাম হেরোইন, ১৯৫ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


