IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনপ্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ননাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলনকুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিল
Home >> রাজশাহী >> রাবিতে ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধিদলের সফর

রাবিতে ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধিদলের সফর

ধূমকেতু প্রতিবেদক, রাবি : বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা ২০২২-এ আগত ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিদর্শনে আসেন।

সোমবার বেলা ১১টায় প্রতিনিধিদল ক্যাম্পাসে এলে শহীদ মিনার প্রাঙ্গনে ভিসি প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাঁদের স্বাগত জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার প্রফেসর আবদুস সালামসহ প্রক্টর, ছাত্র উপদেষ্টা, অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, প্রশাসক, রাবি শিক্ষক সমিতির সভাপতিসহ বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয় শহীদ মিনার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এছাড়া তাঁরা শহীদ স্মৃতি সংগ্রহশালাও পরিদর্শন করেন।

পরে প্রতিনিধিদলটি শহীদ ড. জোহার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। সেখানে প্রতিনিধিদলের পক্ষে ত্রিপুরা রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী রামপ্রসাদ পাল ও পশ্চিমবঙ্গের সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক উৎসব আয়োজক ফ্রেন্ডস অব বাংলাদেশ এর চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা এ এইচ এম শামসুল আরেফিন বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ Bangladesh 50 উপহার দেন। এছাড়া প্রতিনিধিদলের পক্ষ থেকে উপাচার্যকে স্মারক উত্তরীয় প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031