IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনপ্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ননাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলনকুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিল
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে ফেব্রুয়ারী মাসে ২৩ নারী ও শিশু নির্যাতিত

রাজশাহীতে ফেব্রুয়ারী মাসে ২৩ নারী ও শিশু নির্যাতিত

নারী ও শিশু নির্যাতন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত একমাসে ২৩ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। পহেলা ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত রাজশাহীতে একজনকে হত্যা, পাঁচ জনের আত্মহত্যা, তিন জনকে ধর্ষণ, একজনকে ধর্ষণ চেষ্টা, ১০ জনকে নির্যাতন ও যৌন নির্যাতন, দুই জন নিখোঁজ ও অপহরণ, একজন পর্নোগ্রাফী নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তি এ তথা জানায় বেসরকারী উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)। তারা দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে।

লফসের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারী মাসে নারী ও শিশু নির্যাতনের চিত্র :

মোহনপুর উপজেলার দশম শ্রেণির ছাত্রী (১৫) প্রাইভেট পড়ে ফেরার সময় ৩ বখাটে ঐ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, রামেক হাসপাতালের এক্সরে কক্ষে চিকিৎসাধীন কিশোরী রোগীকে যৌন হয়রানির অভিযোগ, চারঘাট উপজেলার শিমুলিয়া গ্রাম থেকে খাদিজা খাতুন রিভা কে অপহরণের অভিযোগ, বাঘায় মনিবাজার এলাকায় দশম শ্রেণির ছাত্রী প্রাইভেট শেষে ফেরার পথে বখাটেরা ইভটিজিং এ বাধা দিলে ভাইকে মারধরের অভিযোগ, পুঠিয়া ভালুকগাছি ইউনিয়নের টোনাপাড়া গ্রামে চুরির অপবাদে কিশোর দোয়েল (১৭) কে হাত-পা বেধে নির্যাতন, নগরীর কলা বাগান এলাকায় মসজিদের খতিবের বিরুদ্ধে স্ত্রী মৌসুমী কে নির্যাতনের অভিযোগ, দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের কিসমত হোজা গ্রামে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কলেজ ছাত্র গোলাম রাব্বানী (১৮) আত্মহত্যা করেছে।

এদিকে, তানোর উপজেলার কামার গাঁ ইউপির দমদমা গ্রামে পরকিয়ার অপবাদ সইতে না পেরে গৃহবধু শাকিলার বিষপানে আত্মহত্যা, চারঘাট উপজেলার ধর্ষণের চেষ্টা এবং ঘটনার ভিডিও করার অভিযোগে মামলা করায় বখাটেদের ভয়ে পরিবারটি পালিয়ে বেড়াচ্ছে, নগরীর নিউমার্কেট ইসলামী ব্যাংক শাখার পশ্চিমে দোকান ঘর দখলের চেষ্টায় বাধা দেয়ায় মারধরে দুই নারী রহিমা খাতুন (৬৫) ও রুমা খাতুন (৪৬) মা ও মেয়ে নির্যাতিত, পুঠিয়ার জিওপাড়া ইউনিয়নের সরিষা বাড়ি গ্রামে ছোট ছেলের সাথে নেশার টাকা চাওয়া নিয়ে বিরোধ হলে পরে মা পারোলা বেগমের (৪৮) লাশ বাগান থেকে উদ্ধার করা হয়, তানোর উপজেলার কলমা ইউনিয়নের কেওড়াপাড়া গ্রামে নারীকে যৌন হয়রানির অভিযোগে চেয়ারম্যান শালিসে যুবককে জরিমানায় ছাড়, পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কেওড়াজোড়া গ্রামে খড়িঘর থেকে আমেনা বেগমের (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার হয়, বাঘার বাউসা ইউনিয়নের টাইরিপাড়া বাউসা গ্রামে ছেলের হাতে মা নির্যাতিত হয়েছে।

অপরদিকে, মোহপুুরের সিন্দুরী গ্রাম যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পুঠিয়া উপজেলার গন্ডাগোহালী উজিরের মোড় এলাকায় গলায় ফাঁস দিয়ে লিপি (২৭) নামের গৃহবধুর আত্মহত্যা, পুঠিয়া উপজেলার ইউডিপিএস নামের এনজিও’র পুঠিয়া শাখার এক গৃহবধু ঋণের কিস্তি দিতে না পারায় ধর্ষণের অভিযোগ, তানোর উপজেলার কামারগাঁ শ্রীখন্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের খইবর আলী নামের নৈশ্য প্রহরী প্রতিবন্ধী নারী ও তার বড় বোন কে পাওনা টাকা চাওয়ায় পেটালো, চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামে ২০দিন ধরে নিখোঁজ মেয়ের সন্ধানে ছবি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় মা, দুর্গাপুর উপজেলার বখতিয়ারপুর গুলালপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে শারমিন খাতুন (২৭) নামের গৃহবধুর বিষপানে আত্মহত্যার বিরুদ্ধে অভিযোগের ঘটনা ঘটেছে।

লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায় রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী ও শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

তিনি বলেন অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031