ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর পবা উপজেলায় বারনই এগ্রো ইন্ডাস্ট্রিজের পল্লী খাঁটি সরিষার তেলের উদ্বোধন। শুক্রবার (২৫ মার্চ) বিকালে নওহাটা কলেজ মোড়ে উদ্বোধন অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পবা-মোহনপুর ৩ আসনের মাননীয় এমপি আয়েন উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন, বারনই এগ্রো ইন্ডাস্ট্রিজ পরিচালক প্রভাষক মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সানটু, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, আজাদ, রুস্তম আলী, অধ্যক্ষ রেজাউল করিম শেখ, একরামুল হক বিজয়সহ এলাকার সুধীজন।
গ্রাহকদের মাঝে খাঁটি সরিষার তেল বিক্রির লক্ষ্যে বারনই এগ্রো ইন্ডাস্ট্রিজ এর যাত্রা শুরু করা হলো।


