ধূমকেতু প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজশাহী জেলার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর পক্ষে জেলার দাযিত্ব প্রাপ্ত সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) সহযোগি সংস্থার সদস্যদের নিয়ে রাজশাহী ভূবন মোহন পার্কে অবস্থিত স্মৃতি স্তম্ভে বীর শহীদদের প্রতি ফুলেল তোরা অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে শহিদ বেদিতে বীর শহদীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন এর পূর্বে নগরীর রানীবাজারস্থ চেম্বার ভবন এর সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হয় যা ভূবন মেহান পার্কে এসে শেষ হয়।
লফস এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহনাজ পারভীন এর সভাপতিত্বে লফস আইন সম্পাদক এ্যাড. শাহিনুল হক, কোষাধক্ষ শহিদুর রহমান, নির্বাহী সদস্য সেকেন্দার হোসেন সহ সহযোগি সংস্থা লক্ষীপুর দুস্থ্য মহিলা শিল্প সংস্থা, প্রতিবন্ধি সেচ্ছাসেবী সোসাইটি, নিকুঞ্চ বস্তি উন্নয়ন সংস্থা (নিবুস) অংশ গ্রহণ করে।
প্রত্যেক সংস্থার নির্বাহী প্রধান সহ কর্মকর্তাবৃন্দ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।


