IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> রাজশাহী >> ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে রাবি ছাত্রের আকুতি

ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে রাবি ছাত্রের আকুতি

ধূমকেতু প্রতিবেদক, রাবি : মা হেলানা খাতুনের (৫৫) স্বপ্ন ছেলে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে সরকারি চাকরি করবে। অভাবের সংসারে হাল ধরবে। সেই স্বপ্ন হয়তো ছেলে বাস্তবায়ন করতে পারবে। তবে ছেলের সাফল্য মা দেখে যেতে পারবেন কিনা তা নিয়ে সঙ্কিত ছেলে। কেননা তার মা জটিল রোগ ক্যান্সারে আক্রান্ত।

হেলানা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যার জন্য খরচ হবে ৮লাখ টাকার অধিক। কিন্তু এতটাকা হেলেনা খাতুনের পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। অর্থের অভাবে কোনো রকম হোমিওপ্যাথি চিকিৎসা করানো হচ্ছে তাকে। তাই সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে পরিবারটি।

হেলেনা খাতুনের ছেলে আল আমিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার কমলাপুর গ্রামে। ১২ জনের সংসারে কৃষক বাবা বয়সের ভারে আর কাজ করতে পারেন না।

আল-আমিন বলেন, ‘গত দু’বছর যাবত ধরেই আম্মার পেটে ব্যথা অনুভব করেন। তাই পেটে ব্যথার স্বাভাবিক চিকিৎসাই নিয়েছিলো। কিন্তু গত দু’মাস আগে হঠাৎ করেই অসহনীয় ব্যথা,বমি, আর ক্ষণেক্ষণে মুর্ছা যেতে শুরু করে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। ময়মনসিংহ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের অনকোলজিস্ট ডাঃ আমিনুল ইসলাম তত্বাবধানে চিকিৎসা করা হয়। গতমাসের শেষদিকে ডাক্তার জানান মায়ের ক্যান্সার হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক।’

তিনি আরও বলেন, বাবা কৃষক, রোজগার নেই। বড় ভাইয়ের একার পক্ষে সংসার চালানোই কষ্ট। এদিকে আমার পড়াশোনা চালিয়ে যাওয়া হচ্ছে না। আর হবে কিনা জানিনা। চিকিৎসার অর্থ সংগ্রহ করতে না পারলে মাকে বাঁচানো সম্ভব হবে না। তিনি তার মায়ের চিকিৎসার জন্য বিত্তবানদের সহযোগিতার পাশাপাশি সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন

আল-আমিনের মায়ের চিকিৎসা খরচ গোছাতে তার সহপাঠীরা নানা ক্যাম্পাইন ও অর্থ সংগ্রহের কাজ করে যাচ্ছেন।

আল আমিনের মায়ের চিকিৎসার জন্য সহযোগিতা পাঠান নিচের হিসাব নম্বরে।

বিকাশঃ ০১৭৭৩৭৮৮১৫৪ (বিজয়)

রকেটঃ ০১৭৫৩৬৬৬৬৮০ (সুব্রত)

নগদঃ ০১৬২৫৪১৭৩০৩ (শামীম)

অগ্রণী ব্যাংক একাউন্টঃ ০২০০০০৯৯২০৮০৪ (একাউন্ট নাম- মোঃ মিলন মিয়া)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930