IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জীশারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাতনন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘনআত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যুবাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই
Home >> রাজশাহী >> রামেবির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রামেবির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) নানা কর্মসূচি পালন করছে।

সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান উপাচার্য অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন।

শনিবার (২৬ মার্চ) সকাল ৯ টায় শিশু কিশোরদের চিত্রাংকন, রচনা, কবিতা ও ছড়া আবৃত্তি প্রতিযোগিতা এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

এরপর দুপুর ৩ টায় রামেবির সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অংশগ্রহণে মহান স্বাধীনতা ও জাতীয় দিসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমরা উদ্যাপন করছি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ঐতিহাসিক এই দিনে আমি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাঙ্গালি জাতির জীবনে অনন্যসাধারণ একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় দিনটি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ।

এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১৯৭১ সালে ২৫ মার্চের মৃত্যুর বিভীষিকা থেকে এক হয়ে মাথা তুলে দাঁড়িয়েছিল দেশের মানুষ। ঐ দিন দিবাগত রাতেই (একাত্তরের ২৫ মার্চ) গ্রেপ্তার হন বঙ্গবন্ধু তার আগেই বার্তা পাঠিয়ে দেন স্বাধীনতার ঘোষণার। এরপর গঠিত হয় প্রবাসী সরকার। তাদের নেতৃত্বে সংগঠিত রূপ নেয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ মানুষের আত্মদান, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম আর বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে অর্জিত হয় বিজয়। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। এ দেশের মুক্তিকামী মানুষ পায় লাল-সবুজের পতাকাখচিত একটি স্বাধীন ভূখণ্ড।

উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে উন্নয়নের যে গতিধারা সৃষ্টি হয়েছে, তা অব্যাহত থাকলে বিশ্বমানচিত্রে বাংলাদেশ অচিরেই একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।

সভায় আরও বক্তব্য দেন, রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. আনোয়ারুল কাদের, পরিচালক (প.উ.) ইঞ্জিনিয়ার সিরাজুম মুনীর, পরিচালক ( অ.হি.) ডা. জাকির হোসেন খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিব, উপ পরীক্ষা নিয়ন্ত্রক ডা. সারওয়ার জাহান।

সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একান্ত সচিব (ভারপ্রাপ্ত) ইসমাঈল হোসেন, উপ রেজিস্ট্রার ডা. আমিন আহমেদ খান, উপ পরীক্ষা নিয়ন্ত্রক ডা. সারওয়ার জাহান, সহকারী রেজিস্ট্রার রাসেদুল ইসলাম, সহকারী কলেজ পরিদর্শক (চ.দা) নাজমুল হোসাইন, সহকারী পরিচালক (অ.হি.) মফিজ উদ্দিন, সহকারী-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. আমীর হোসেন, কবির আহমেদ, সিমা আক্তার, মেহেদী মাসুদ সানি, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, গোলাম রহমান, আব্দুস সোবহান সানজিদা হান্নানসহ রামেবির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, চিত্রাংকন, রচনা ও প্রীতি ক্রিকেট ম্যাচ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930