ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাৎ করেছেন বোয়ালিয়া (পূর্ব), বোয়ালিয়া (পশ্চিম) ও রাজপাড়া থানা আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
বোববার সন্ধ্যায় নগর ভবনে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জ্ঞাপন করেন তিনি।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।
আরও উপস্থিত ছিলেন, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক পদে শেখ আনসারুল হক খিচ্চু প্রমুখ।


