ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২৩ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
রোববার (২৬ মার্চ) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ২ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৮ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৩০ গ্রাম হেরোইন, ১২০ গ্রাম গাঁজা ও ৩৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


