IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> রাজশাহী >> রাবির হলে রুমমেটের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ

রাবির হলে রুমমেটের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের এক শিক্ষার্থীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

সোমবার (২৮ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূরের কাছে এ মর্মে একটি অভিযোগ পত্র প্রদান করেন ভোক্তভোগী শিক্ষার্থী।

ভুক্তাভোগী শিক্ষার্থী আরবী সাহিত্য বিভাগের উম্মে ইয়াসতুরুন এবং অভিযুক্ত শিক্ষার্থী হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নুসরাত জাহান। তারা উভয়েই বেগম রোকেয়া হলের একই কক্ষের আবাসিক ছাত্রী।

অভিযোগ পত্রে উল্লেখ করেন, গতকাল বিকেল ৩টার দিকে আমার রুমমেট নুসরাত জাহানের সাথে খুব সামান্য বিষয় নিয়ে মনোমালিন্য হয়। তার জের ধরে , সে আমাকে জোরপূর্বক রুমের বাইরে ৪ র্থ ব্লকের রিডিং রুমের সামনে নিরিবিলি জায়গায় নিয়ে যায় এবং আমাকে শারীরিক ভাবে আঘাত করে। আমি তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলি।

আরো উল্লেখ করা হয়, আঘাতের চিহ্ন এখন আমার হাতে ও মুখে বর্তমান আছে। হল কর্তৃপক্ষকে জানানো হলে অ্যামবুলেন্সযোগে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয়। প্রভোস্ট ম্যামকে বিষয়টি জানানো হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কোন ব্যবস্থা গ্রহণে বিলম্ব করেন। এমতাবস্থায়, আমি রুমে থাকতে অনিরাপদ বোধ করছি এবং প্রাণনাশের আশংকা করছি। তাই বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রশাসনকে অনুরোধ করছি।

এবিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, বিষয়টি খুবই সামান্য। একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে ভুল বুঝাবুঝির ফলে রাগের মাথায় এ ঘটনা ঘটেছে। তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমরা একসাথে তিন বছর একই রুমে অবস্থান করছি। এরআগে কখন এমন ঘটনা ঘটেনি। বিষয়টি রাগের মাথায় ঘটেছে। সেজন্য তাকে অনেকবার সরিও বলেছি।

বেগম রোকেয়া হলের প্রাধ্যক্ষ জয়ন্ত রাণী বসাক জানান, মারামারির বিষয়টি রাতেই জেনেছি। আজ তাদের সাথে বসে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এবিষয়ে জানতে চাইলে ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, রোকেয়া হলে একই রুমের দুজন শিক্ষার্থীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে মারামারি হওয়ার ঘটনা ঘটেছে সে বিষয় সম্পর্কে রাতে অবিহিত হয়েছি। আজ ভুক্তভোগী শিক্ষার্থী একটি অভিযোগ পত্র দিয়েছেন। আমরা বিষয়টি নিয়ে হল প্রধ্যক্ষসহ বিকেলে বসে একটি ব্যবস্থা গ্রহণ করব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930