ধূমকেতু প্রতিবেদক : জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ এর চূড়ান্ত পর্বের চারটি খেলা সোমবার (২৮ মার্চ) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ গ্রুপের খেলায় সফররত লালমনিরহাট জেলা নারী দল নুসরাতের হ্যাট্রিকের সুবাদে ৪-০ গোলে ব্রাহ্মনবাড়িয়া জেলা নারী দলেকে হারায়।
বিজয়ী দলের পক্ষে নুসরাত ৩টি ও নিভা আকতার ১টি গোল করেন। অন্য খেলায় কুষ্টিয়া জেলা নারী দল ১-০ গোলে সাতক্ষিরা নারী দলকে হারায়। বিজয়ী দলের পক্ষে বর্না জয়সুচক গোলটি করেন। টাঙ্গাইল জেলা নারী দল ২-০ গোলে ফরিদপুর জেলা নারী দলকে হারায়। বিজয়ী দলের পক্ষে শুরমা আকতার একাই ২টি গোল করেন।
দিনের অন্য খেলায় স্বাগতিক রাজশাহী জেলা নারী দল ১-০ গোলে সফররত মাগুরা জেলা নারী দলকে হারায়। বিজয়ী দলের পক্ষে মিরা খাতুন জয়সুচক গোলটি করেন। এই প্রতিযোগিতায় এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লালমনিরহাট ও রানারআপ হয়েছে ব্রাম্ভনবাড়িয়া বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক রাজশাহী ও রানারআপ হয়েছে মাগুরা।
বুধবার সেমিতে এ গ্রুপ চ্যাম্পিয়ন লালমনিরহাট জেলা ও বি গ্রুপ রানারআপ সফররত মাগুরা অংশ নেবে। ২য় সেমিতে বি গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক রাজশাহী ও এ গ্রুপ রানারআপ ব্রাহ্মনবাড়িয়া জেলা নারী দল অংশ নেবে।


