IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে বাস চালকের মুক্তির দাবিতে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

রাজশাহীতে বাস চালকের মুক্তির দাবিতে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর কাটাখালিতে হানিফ পরিবহনের সাথে মাইক্রোবাসের সঙ্গে দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনায় সেই বাস চালক আব্দুর রহিমের জামিন না হওয়ায় গতকাল মঙ্গলবার হঠাৎ করেই মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে রাজশাহী শিরোইলন বাস টার্মিনালে মহসড়কের উপর এলোমেলো ভাবে ঢাকার কোচসহ বড়-ছোট বাস রেখে এই কর্মসূচি পালন করতে থাকে। এতে রাজশাহী হতে বিভিন্ন জায়গায় যাওযা যাত্রিরা চরম দূর্ভোগের মধ্যে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপি অবরোধ শেষে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

সড়ক অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।

বাস শ্রমিকরা জানান, গত বছরের ২৬ মার্চ কাটাখালিতে হানিফ পরিবহন ও মাইক্রোবাসের সংঘর্ষে ১৭ জন মারা যান। ওই ঘটনায় হানিফ পরিবহনের চালক আব্দুর রহিমকে আসামী করে পুলিশ বাদী হয়ে মামলা করলে চালক আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। সেই চালকের জামিন না হওয়ায় অবরোধ করে। এর আগেও শ্রমিকরা জামিন না হলে সড়ক অবরোধ ও কর্মবিরতির হুমকি দিয়ে আসছিলো।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী বলেন, কাটাখালিতে হানিফ পরিবহন ও মাইক্রোবাসের সাথে সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় হানিফ পরিবহনের চালক আব্দুর রহিমকে আসামী করে মামলা দেওয়া হয়। এই ঘটনায় আমরাও বিচার চাই এবং তা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে। কিন্তু এতো দিনেও তার জামিন হচ্ছে না। জামিন পাওয়া তার অধিকার। তাই শ্রমিকরা অবরোধের ডাক দেয়। এর পর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে আমাদের কথা হয়েছে। তিনি চালকের জামিনের বিষয়ে আশ্বাস প্রদান করেছেন। তিনি যখন আশ্বাস দিয়েছে এর পর আর কোন কথা থাকে না। তাই আমরা অবরোধ তুলে নিয়েছি এবং এখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930