IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্নকুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী
Home >> রাজশাহী >> সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের অর্থনৈতিক গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার

সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের অর্থনৈতিক গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক : ‘সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের অর্থনৈতিক গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামী ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ জালাল উদ্দিন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা যাকাত কমিটির সভাপতি আব্দুল জলিল।

সভায় জানানো হয়, সারা দেশের যাকাত প্রদানে ৬৪ জেলার মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে রাজশাহী। ২০২১ সালে রাজশাহী জেলা ষষ্ঠ হয়েছিলো।

সভায় উপস্থিত ছিলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) রাজশাহীর যুগ্ম পরিচালক সানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ আশরাফুল আলম, রাজশাহী জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে যাকাত বোর্ড রাজশাহী জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, যাকাত মানে পরিশুদ্ধকরণ। যা ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। সাধারণত ৫২.৫ তোলা রূপা বা ৭.৫ তোলা স্বর্ণের মালিক হলে যাকাত দিতে হবে। পবিত্র কোরআনে যাকাত বণ্টনের নির্ধারিত আটটি খাত রয়েছে। পরিকল্পিতভাবে যাকাত প্রদানে দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে। একই সাথে সুদমুক্ত অর্থনীতিক ব্যবস্থা তৈরিতেও যাকাতের ভূমিকা রয়েছে।

জেলা প্রশাসক আব্দুল জলিল আরো বলেন, ইতোমধ্যে আমরা যাকাত বোর্ড কমিটির সভা করেছি। জেলার সকল উপজেলায় নির্বাহী কর্মকর্তাগণ সভা করছেন। আমরা প্রচারণা করে যাচ্ছি। রাজশাহী বড় জেলা। সমাজের বৃত্তবান মানুষরা যদি এগিয়ে আসেন। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে সারাদেশে যাকাত প্রদানে প্রথম হতে পারবো।

ইসলামী ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, রাজশাহীর ধর্মপ্রাণ মুসলিমদের সহযোগিতায় রাজশাহী কার্যালয় এই বছর যাকাত আদায়ে সপ্তম অবস্থানে রয়েছে। জেলা যাকাত বোর্ডের প্রদান জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় এ যাকাত আদায় হয়ে থাকে। করোনা পরবর্তী এ সময়েও আমরা যাকাত আদায়ের কাজ করছি। এছাড়াও সারাদেশে উপজেলা পর্যায়ে বাগমারা উপজেলা সপ্তাহ স্থান অধিকার করেছে।

প্রসঙ্গত, সরকারি এ যাকাত ফান্ড ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এতিমখানা, ব্যাংক ও এলাকা ভিত্তিক মানুষ যাকাত প্রদান করে থাকেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news