IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> রাজশাহী >> পহেলা বৈশাখ ১৪২৯ বর্ষবরণ উপলক্ষে আরএমপির নিষেধাজ্ঞা

পহেলা বৈশাখ ১৪২৯ বর্ষবরণ উপলক্ষে আরএমপির নিষেধাজ্ঞা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : পহেলা বৈশাখ ১৪২৯ বর্ষবরণ উপলক্ষে নিষেধাজ্ঞা জারী করেছে রাজশাহী মহানগর পুলিশ।

মঙ্গলবার (১২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারী করা হয়।

নিষেধাজ্ঞায় বলা হয়, শুভ নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মহানগরবাসীকে আসন্ন পহেলা বৈশাখের শুভেচ্ছা। আগামী ১৪/০৪/২০২২ খ্রিঃ বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপিত হবে। রাজশাহী মেট্রোপলিটন এলাকায় পহেলা বৈশাখ ১৪২৯ বর্ষবরণের যে সকল অনুষ্ঠান উন্মুক্ত স্থানে (public place) অনুষ্ঠিত হবে তা ঐ দিন বিকেল ৬ ঘটিকার পূর্বে শেষ করার জন্য এবং কোভিড পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে ও মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান পবিত্র রমজানের পবিত্রতা বজায় রেখে পালন করার অনুরোধ জানানো হলো।

উৎসব উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে আমি নিম্নস্বাক্ষরকারী রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ছ) ও ২৬ (জ) ও ২৬(ট)(ই) ধারায় অর্পিত ক্ষমতাবলে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে নগরবাসী এবং যানবাহন আরোহীদের অসুবিধা এবং বিরক্তি দূরীকরণের উদ্দেশ্যে রাস্তায় সর্ব সাধারণের ব্যবহার্য স্থানে গান-বাজনা, বাদ্যযন্ত্র, হর্ণ বাজানো, লাউড স্পীকার ব্যবহার এবং শোভাযাত্রা/র‌্যালিতে মুখে কোন প্রকারের মুখোশ ব্যবহার ও বিরক্তির উদ্রেককারী বাঁশি যেমন- ভুভুজেলা নিষিদ্ধ করলাম।

অনুষ্ঠানস্থলে আগত জনসাধারণ কোনরূপ ব্যাগপ্যাক/হাতব্যাগ/লাইটার/ম্যাচ বহন করতে পারবেন না। অন্যথায় আইন আমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30