IMG-LOGO

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সাক্ষাৎআজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলচার সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণমান্দায় গেটকা প্রকল্পের যুব সদস্যদের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণরায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তার
Home >> রাজশাহী >> রাজশাহীর শিশুদের অপুষ্টি যাচাইকরণ ও পুষ্টি প্যাক বিতরণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীর শিশুদের অপুষ্টি যাচাইকরণ ও পুষ্টি প্যাক বিতরণ কর্মসূচির উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ইউনাইটেড স্টেটস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (ইউএস সিডিসি) ও সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের সহযোগিতায় ‘বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প’ এর আওতায় ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের মধ্যে অপুষ্টি যাচাইকরণ এবং মাইক্রোনিউট্রিয়েন্টস পাউডার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় নগরভবনের সিটি হল সভাকক্ষে ৫২ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির আওতায় নগরীর ৭, ১৫ ও ২৭নং ওয়ার্ডের ৪ থেকে ৫ হাজার শিশুর সঠিক ওজন ও উচ্চতা যাচাই, অপুষ্টি কী, পুরিপুরক খাবার এবং কোন বয়সে কোন খাবার খেতে হবে সে সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং অপুষ্টি আক্রান্ত শিশুদের মাঝে পুষ্টি প্যাক সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে রাজশাহী নগরীর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ কর্মসূচির বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেনের জনস্বাস্থ্য রোগতত্ববিদ ডাঃ তামান্না বাসার।

রাসিকের স্বাস্থ্য স্থায়ী কমিটির সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকুর সভাপতিত্ব করেন।

তিনি বলেন, স্বাস্থ্যসেবায় রাজশাহী সিটি কর্পোরেশন দেশের মধ্যে অনন্য। মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে এ মহানগরী পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য সিটি কর্পোরেশনের পরিণত হয়েছে। রাজশাহী মহানগরীতে সেভ দ্য চিলড্রেনের এ কার্যক্রমের আওতা আরও বৃদ্ধি করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান। অনুষ্ঠানে অতিথিবৃন্দ রাজশাহীর পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, ইউএস সিডিসি‘র কনসালটেন্ট ও সেফটিনেট-এর কান্ট্রি হেড লেফটেন্যান্ট কর্নেল (অব) ডাঃ সৈয়দ হাসান আব্দুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ডাঃ নাজমুল হুদা খান, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের ইউএস সিডিসি প্রকল্পের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার ডাঃ উজ্জ্বল কুমার রায়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন, রাসিকের মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম বনি। অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেন ও সেফটিনেট এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031