IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এখনো কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি নাজমুলখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৩ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলকিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাজশাহীতে বন্ধ ফ্ল্যাট থেকে বাকপ্রতিবন্ধী বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

রাজশাহীতে বন্ধ ফ্ল্যাট থেকে বাকপ্রতিবন্ধী বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর আলুপট্টি সংলগ্ন শেখের চক এলাকার চারতালা ভবনের চতুর্থ তালার বন্ধ ফ্ল্যাট থেকে আলফাজ উদ্দিন (৮০) নামের এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুন) দুপুরে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় বোয়ালিয়া থানা পুলিশ এই লাশ উদ্ধার করে।

নিহত বাকপ্রতিবন্ধী বৃদ্ধ আলফাজ উদ্দিন নগরীর আলুপট্টির শেখের চক (হোল্ডিং নাম্বার ২২৬) এলাকার মৃত আব্দুল খলিলের ছেলে। বাড়ির ভেতর থেকে ছিটকানি লাগানো অবস্থায় তিন চার দিন যাবত ভেতরে পড়ে ছিলেন তিনি। ফায়ার সার্ভিসে লোকজন এসে তালা ভেঙ্গে বাথরুমে উলঙ্গ অবস্থায় তাকে দেখতে পায়। এসময় তার শরীরে পচন ধরেছিলো।

নিহত আলফাজ উদ্দিনের ভাতিজা দিপ্ত ইসলাম বলেন, তার চাচা আলফাজ উদ্দিন বাক প্রতিবন্ধি। তিনি বাড়িতে একা থাকতেন। ব্যক্তিগত জীবনে তিনি দুটি পুত্র সন্তানের জনক। এক ছেলে যশোরে চাকরি করেন ও আরেকটি সন্তান ঢাকায় গামেন্টেসে চাকরি করেন। গত ৩/৪দিন ধরে তার সন্ধান না পাওয়া যাওয়ায় দুপুরে পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের সহযোগীতায় লাশ উদ্ধার করা হয়।

আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, বাড়ির ভেতর থেকে ছিটকানি লাগানো ছিল। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগীতায় তালা ভেঙ্গে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে আলফাজ মারা গিয়ে থাকতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031