IMG-LOGO

শনিবার, ১৭ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এখনো কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি নাজমুলখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৩ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলকিছুদিন প্রেমে পাগল, তারপর কেন আর ভালো লাগে না২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আওয়ামী নাট্যোৎসবপোরশায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলকর্মী নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুডগণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি লিজা- সম্পাদক ফাতেমাগুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমানপাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহতবাংলাদেশের ফুটবল বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতিগ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক বসানোর হুমকি ডোনাল্ড ট্রাম্পেরওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২পাকিস্তানে দুই ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলায় নিহত ১২গোমস্তাপুরে আঞ্চলিক সড়কে গনডাকাতি, ডাকাতের হামলায় আহত -১
Home >> রাজশাহী >> বরেন্দ্র এলাকায় অপ্রচলিত ফল ও ঔষধি ফসল চাষাবাদ প্রকল্প পরিদর্শনে বিএমডিএ চেয়ারম্যান

বরেন্দ্র এলাকায় অপ্রচলিত ফল ও ঔষধি ফসল চাষাবাদ প্রকল্প পরিদর্শনে বিএমডিএ চেয়ারম্যান

ধূমকেতু প্রতিবেদক : বরেন্দ্র বহুমুখী উন্নয়ণ কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন ২০২১-২০২২ অর্থবছরে বরেন্দ্র এলাকায় উচ্চ মূল্য অপ্রচলিত ও ঔষধি ফসল চাষাবাদ জনপ্রিয়করণ প্রকল্প পরিদর্শন করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।

শনিবার (১৮ মে) রাজশাহীর পবা উপজেলার বাকসারা বিল নেপালপাড়া, গোদাগাড়ী উপজেলার সারিংপুড়, বাজেউতপুর মোজা সহ বিভিন্ন এলাকায় প্রকল্প স্থান পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় বিএমডিএ’র চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেভাবেই বাংলাদেশ কৃষি খাতকে এগিয়ে নিয়ে চলেছে বিশ্ব দরবারে। তারই ধারাবাহিকতায়  অপ্রচলিত ও ঔষধি ফসল উৎপাদনে গুরুত্ব দিয়ে আসছে সরকার।

তিনি আরও বলেন, বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু ফল চাষের জন্য খুবই উপযোগী। আমাদের দেশে দুই ধরনের ফল রয়েছে। একটি প্রচলিত, অন্যটি অপ্রচলিত। পুষ্টি ও ঔষধি গুণের দিক থেকে অপ্রচলিত ফলের গুরুত্ব অনেক বেশি। বাণিজ্যিক চাষাবাদ না হওয়ায় এ ফলগুলো হুমকির মুখে পড়ছে। এজন্য প্রকল্প কর্মসূচি হাতে নিয়েছে বিএমডিএ ।

যা বাস্তবায়ন করছে কৃষি মন্ত্রণালয়। আমরা এসব অপ্রচলিত ফল চাষ করে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারি। পুষ্টি নিরাপত্তা, দারিদ্র্যবিমোচন, পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণ এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে অপ্রচলিত ফলের অবদান অনেক বেশি। এছাড়া বিভিন্ন ধরনের প্রজাতির ফলদ, বনজ ও ঔষধ গাছ রোপন করা হয়েছে যা আমাদের অক্সিজেনের ঘাটতি পূরণে অনেক সাহায্য করবে। সেই সাথে বরেন্দ্র অঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাব্যক্ত করেন এবং প্রকল্পের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন বিএমডিএ চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন, বিএমডিএর নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ, প্রকল্প পরিচালক এটিএম রফিকুল ইসলাম অপ্রচলিত ফল ও ঔষধি ফসল চাষাবাদ প্রকল্পের, নির্বাহী প্রকৌশলী জিন্নুরাইন খান, সহকারি প্রকৌশলী রফিকুল হাসান, উচ্চতার উপসহকারী প্রকৌশলী আব্দুল লতিফ, পবা জোনের সহকারী প্রকৌশলী কামরুল আলম, উপ-সহকারী  প্রকৌশলী রাহাত পারভেজ, শরীফ উদ্দিন পাঠান, আবুল কাশেম প্রমুখ।

উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থবছরে উচ্চ মূল্য অপ্রচলিত ও ঔষধি ফসল চাষাবাদ জনপ্রিয়করণ প্রকল্প আওতায় বরেন্দ্র এলাকায় এখন হারিয়ে যাওয়া ফল ও ফসল নতুন করে উৎপাদন করা হচ্ছে। ইতোমধ্যে এ প্রকল্পের আওতায় উপকার পেয়েছেন  ৬হাজার ৫৩০ জন, প্রশিক্ষনার্থী ৬০ জন, অপ্রচলিত ফল ও ঔষধি ফসলের চারাগাছ বিতরণ করা হয়েছে ৬হাজার ৫৩০ টি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031