IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঠাকুরগাঁও সদর আসনে বিজয়ী মির্জা ফখরুলনওগাঁ-২ আসনে বেসরকারীভাবে জামায়াতের প্রার্থীর বিজয়ীরাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কে বাস চাপায় জুয়েল হোসেন (৩১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহত পুলিশ সদস্যের স্ত্রী সুলতানা রুমা (২৬)। মুমূর্ষু অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (১৬ জুলাই) আনুমানিক বেলা ১২ টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রামের রাজশাহী-নওগাঁ মহাসড়কের টার্নিং পয়েন্টে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত পুলিশ সদস্য জুয়েল হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কুরকুটি গ্রামের মহিদুর রহমানের ছেলে। তিনি বগুড়া জেলার আদমদিঘি থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঈদুল আযহার ছুটিতে বাড়িতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জুয়েল হোসেন নওগাঁ হতে রাজশাহী যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে রাজশাহী হতে নওগাঁগামী শিশির স্পেশাল ঢাকা মেট্রো ব-১৪-৬১৮৭ বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হয়।

এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী নিহত পুলিশ সদস্যের স্ত্রী সুলতানা রুমা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত রুমাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এদিকে, দুর্ঘটনার পর বাস চালক কেশরহাট ফিলিং স্টেশনের সামনে বাস রেখে পালিয়ে গেলে মোহনপুর থানা পুলিশ বাসটিকে জব্দ করে থানায় নেয়।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত পুলিশ সদস্যের লাশ উদ্ধার ও বাস জব্দ করা হয়েছে। নিহত পরিবারের স্বীদ্ধান্ত ক্রমে আমরা থানায় মামলা নিয়েছি। ঘাতক বাস চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news