IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঠাকুরগাঁও সদর আসনে বিজয়ী মির্জা ফখরুলনওগাঁ-২ আসনে বেসরকারীভাবে জামায়াতের প্রার্থীর বিজয়ীরাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ
Home >> রাজশাহী >> তানোরে বীর মুক্তিযোদ্ধার ঘর নির্মাণে যুবলীগ নেতার বাধা

তানোরে বীর মুক্তিযোদ্ধার ঘর নির্মাণে যুবলীগ নেতার বাধা

ধূমকেতু প্রতিবেদক, সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের (ইউপি) সরকারপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মন্ডলের দখলীয় সম্পত্তিতে ঘর নির্মাণে বাধা দিয়েছেন যুবলীগ নেতা কাওসার আলী বলে অভিযোগ উঠেছে।

এছাড়াও একজন বীর মুক্তিযোদ্ধাকে অসম্মান করে প্রকাশ্যে গালাগাল ও মারপিটের হুমকি দিচ্ছিন তিনি।

এঘটনায় এলাকাবাসির মাঝে চরম অসন্তোষের ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী ও মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মন্ডলের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার সরঞ্জাই ইউনিয়নের (ইউপি) সরঞ্জাই মৌজায়, ১৮৭০ নম্বর দাগে ১৫ শতাংশ সম্পত্তি ক্রয় করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মন্ডল।

যাহার দলিল নম্বর ২৭০২৯/৮০ এবং পিএস কেস নম্বর 36/x11/80-8। এই সম্পত্তি তিনি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছেন।

এমতাবস্থায় গত ৩ আগষ্ট বুধবার সেখানে ঘর নির্মাণ শুরু করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মন্ডল।

এসময় যুবলীগ নেতা কাউসার আলী ও সাবেক মহিলা মেম্বার শওকত আরার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ঘর নির্মাণে বাধা দিয়ে ঘর নির্মান বন্ধ করে দেন।

এঘটনায় নিজের অপরাধ ঢাকতে সাবেক মহিলা মেম্বার শওকত আরা বাদি তানোর উপজেলা নির্বাহী অফিসার বরাবর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মন্ডলের বিরুদ্ধে সরকারি খাস জায়গা দখলের অভিযোগ করেন।

স্থানীয়রা বলছে, শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সমাজে হেওপ্রতিপন্ন করতে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, ওই সম্পত্তি বীর মুক্তিযোদ্ধার দখলীয় সম্পত্তি যদি খাস হয়, তাহলেও সেই সম্পত্তির ভোগদখলের অধিকার সেই পরিবারের।

মুক্তিযোদ্ধাকে হেউ করতে কাওসার ও শওকত আরা এমন মিথ্যে অভিযোগ করেছেন।

এবিষয়ে তানোর ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) লুৎফর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে তাদের নির্মাণ কাজ স্থগিত রাখতে বলা হয়েছে।

তিনি বলেন, যদি সম্পত্তি খাস হয় তাহলেও সবার আগে সেই সম্পত্তিতে বীর মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার রয়েছে।

এবিষয়ে জানতে চাইলে কাওসার আলী বলেন, গ্রামবাসি বাধা দিয়েছে, তিনি সহযোগিতা করেছেন মাত্র।

এবিষয়ে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মন্ডল বলেন, তার ক্রয়কৃত সম্পত্তিতে ঘর করতে গিয়ে কাওসার আলী ও শওকত আরা বাধা দিয়ে যে ভাষায় গালাগালি করেছেন সেটা বলার ভাষা নাই।

তিনি বলেন, এর বিচার তিনি রাস্ট্রের কাছে দিলেন এটা দেশের পুরো মুক্তিযুদ্ধের অসম্মান করার সামিল বলেও জানান তিনি।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে৷

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news