IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতনিউজিল্যান্ডের আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ট্যারান্টেরনওগাঁ-৬ আসনে ৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণসিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
Home >> রাজশাহী >> রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও শোকের প্রতীক কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ১০টায় শোকের প্রতীক কালোব্যাজ ধারণ করা হয়।

সকাল সাড়ে ১০টায় রুয়েট ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সদ্য সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেন, ছাত্রকল্যান পরিচালক ও সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি অধ্যাপক ড. রবিউল আওয়াল, রসায়ন বিভাগের অধ্যাপক ড. আশরাফুল আলম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আব্দুল আলীম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. নীরেনাদ্র নাথ মুস্তফী।

আরও উপস্থিত ছিলেন, কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, ছাত্রলীগ রুয়েট শাখার সভাপতি মোহাম্মদ ইসফাক ইয়াসশির ইপু ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভ, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, বিভাগ, দপ্তর, শাখা প্রধানবৃন্দ, হলসমূহের প্রভোস্টবৃন্দ সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী প্রমুখ।

রুয়েট প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরপর পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, রুয়েট শিক্ষক সমিতি, ছাত্রলীগ রুয়েট শাখা, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, মুজিব আদর্শে বিশ্বাসী ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী রুয়েট, মাস্টারোল কর্মচারী সমিতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ হাসিনা হল, শহীদ লেফটেন্যান্ট সেলিম হল, জিয়াউর রহমান হল, শহীদ আব্দুল হামিদ হল, শহীদ শহিদুল ইসলাম হল, টিনসেড হল, সাধারণ কর্মচারী রুয়েট।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বৃক্ষরোপন করেন ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।

এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31