IMG-LOGO

বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীর দীপচর আষাড়িয়াদহের ১২৪ শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সুযোগ পাচ্ছে নানওগাঁ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্রপ্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিনন্দীগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসকমহাদেবপুরে খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়েলক্ষাধিক টাকার খড় পুড়িয়ে দেয়ার অভিযোগসিংড়ায় পুলিশের অভিযানে ১০ জন গ্রেপ্তার, ২ জনের কারাদণ্ডরাণীনগরে অগ্নিকান্ডে দুই দোকানঘর পুড়ে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতিচাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ১১জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরপিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতফুলবাড়ীতে মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য, ভাঙচুর করা হচ্ছে বাড়ির সিসি ক্যামেরাকারা কর্তৃপক্ষ এরফানের ফাঁসি স্থগিতের কথা জানিয়েছেপোরশায় চার আসামী গ্রেপ্তারপোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণপোস্টাল ব্যালটে অনিয়ম, নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিন আহমেদেরসুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: ড. বদিউল আলম মজুমদার
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহী-মালদহ রুটে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি

রাজশাহী-মালদহ রুটে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : বাংলাদেশের রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রেলরুট দিয়ে বাংলাদেশের রাজশাহী থেকে ভারতের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা মালদহের মধ্যে যাত্রীবাহী ট্রেন চালুর দাবি করা হয়েছে।

গত শুক্রবার রেলপথ মন্ত্রনালয়ের সচিব ড. হুমায়ন কবীর রহনপুর রেলবন্দর পরিদর্শনে এলে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ তার নিকট এ দাবি জানান। এ সংক্রান্ত একটি লিখিত আবেদন তার নিকট হস্তান্তর করা হয়।

রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে দু-দেশের রেল যোগাযোগ বৃদ্ধির যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তাতে আশান্বিত হয়ে আমরা রহনপুর-সিঙ্গাবাদ রুট দিয়ে বিভাগীয় শহর রাজশাহী থেকে ভারতের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা মালদহের মধ্যে একটি যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি তুলে ধরেছি। এতে রাজশাহী অঞ্চলের জনসাধারণ নানা ভাবে উপকৃত হবে। এ রুট দিয়ে বর্তমানে ত্রি-দেশীয় সীমান্ত বানিজ্যে চালু রয়েছে। এর আগে, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হাসান বাদশা এ রুট দিয়ে রাজশাহী-কলকাতা যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে উদ্যোগ নিয়েছিলেন তা আলোর মুখ দেখেনি।

এছাড়া, সম্প্রতি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সাথে দেখা করে এ রুট দিয়ে রাজশাহী-কলকাতা রুটে একটি যাত্রীবাহী ট্রেন চালুর আবারও দাবি জানান। ১৮৬২ সালে বৃটিশ আমলে এ রুট দিয়ে প্রথম অবিভক্ত পূর্ব বাংলার সাথে ভারতের রেল যোগাযোগের সূচনা হয়।১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধ শুরু হলে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর শাসনামলে এ রুট দিয়ে ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেয়া হয়। পরে ১৯৯০ সালে এ রুট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এছাড়া এ রুট দিয়ে ভারত, নেপালকে ট্রানজিট দেয়ায় বাংলাদেশের সাথে ভারত ও নেপালের সাথে রেল বানিজ্য চালু হয়েছে। বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে যে ৫ টি রেলরুট চালু রয়েছে। তার অন্যতম প্রধান রেলরুট হচ্ছে রহনপুর-সিঙ্গাবাদ। এটি ত্রি-দেশীয় রেল যোগাযোগের ট্রানজিট পয়েন্ট হিসেবে এ রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রুট দিয়ে যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে দু-দেশের জনপ্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন। এছাড়া এ রুট দিয়ে যাত্রীবাহী ট্রেন চালু হলে যাত্রীরা ভারতের মালদহ হয়ে সমগ্র ভারতে যাতয়াত করতে পারবে।

তাছাড়া, রাজশাহী থেকে রহনপুর-সিঙ্গাবাদ হয়ে মালদহের দূরত্ব মাত্র ৯০ কিঃমিঃ। সেখান থেকে ভারত-নেপালের সীমান্তবর্তী স্টেশন রক্সাল ও যোগবানীর দূরত্বও অনেক কম। এছাড়া নেপালও খুলনার মোংলা বন্দর দিয়ে আমদানি করা পণ্যসামগ্রি এ রুট দিয়ে বাংলাদেশ থেকে নেপালে নিয়ে যাচ্ছে। পাশাপাশি তারা এ রুট দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন।

রাজশাহী-মালদহ রুটে যাত্রীবাহী ট্রেন চালু প্রসঙ্গে এলাকার সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস জানান, যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নেয়া হলে সীমান্তবর্তী স্টেশন রহনপুরে ইমিগ্রেশন ও কাস্টমস সুবিধা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নে রেলওয়ের যথেষ্ট জায়গা রয়েছে। নিশ্চিত করে রহনপুর-সিঙ্গাবাদ রেলরুট দিয়ে একটি যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

এ বিষয়ে পশ্চিম রেলের একজন কর্মকর্তা জানান, ভারতের সঙ্গে পন্যবাহী ট্রেনের পাশাপাশি যাত্রীবাহী ট্রেন চলাচল বৃদ্ধির বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে দেরি হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031