IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা
Home >> রাজশাহী >> রাজশাহীতে ব্যুত্থান মার্শাল আর্ট’র জাতীয় প্রশিক্ষক সম্মেলন

রাজশাহীতে ব্যুত্থান মার্শাল আর্ট’র জাতীয় প্রশিক্ষক সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ব্যুত্থান মার্শাল আর্ট’র উদ্যোগে দুই দিনব্যাপী জাতীয় প্রশিক্ষক সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত।

শুক্রবার (৭ অক্টোবর) বিকাল ৫ টার দিকে নগরীর তেরখাদিয়ায় সম্মেলনের প্রশিক্ষকবৃন্দের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

সম্মেলন পরিচালনা করেন, ব্যুত্থান মার্শাল আর্ট এর রাজশাহী বিভাগীয় প্রধান প্রশিক্ষক একেএম কালাম লিটন (ব্লাক বেল্ট ৬ষ্ঠ ডিগ্রী নমিনেটেড), খুলনা বিভাগীয় প্রধান প্রশিক্ষক কাজী রুহুল ইসলাম (ব্লাক বেল্ট ৬ষ্ঠ ডিগ্রী নমিনেটেড)।

এসময় উপস্থিত ছিলেন, ব্যুত্থান মার্শাল আর্ট এর সিনিয়র প্রশিক্ষক সোহেল মাহবুব (ব্লাক বেল্ট ৫ম ডিগ্রী নমিনেটেড), আব্দুল হামিদ (ব্লাক বেল্ট ৪ম ডিগ্রী নমিনেটেড), প্রিন্স (ব্লাক বেল্ট), আদর (ব্লাক বেল্ট) মুশফিক প্রমুখ।

দুই দিনব্যাপী জাতীয় ব্যুত্থান সম্মেলনে জানানো হয়, ঐতিহাসিকভাবে দক্ষিণ পূর্ব এশিয়াই হচ্ছে পদ্ধতিগত আত্মরক্ষার মার্শাল আর্টের উৎপত্তি স্থল এবং পরবর্তিতে এই শিল্প উৎকর্ষতা লাভ করে চীনের শাওলিন টেম্পলে। গ্রান্ড মাস্টার আচার্য ইউরি বজ্রমুনি হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করার উদ্যোগ নেন। যিনি বিশ্বের অনুপ্রেরণার এক অনন্য প্রতীক ও ডিসকভারি চ্যানেলের বৈজ্ঞানিক দল কর্তৃক নির্বাচিত সুপার হিউম্যান। তিনি তাঁর সুদীর্ঘ গবেষণা ও উন্নয়নের মাধ্যমে ব্যুত্থানের গৌরবময় পতাকা উত্তলোনপূর্বক বিশ্বব্যাপী মার্শাল আর্টের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে অগ্রগামী ভূমিকা পালন করেন।

ব্যুত্থান বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মার্শাল আর্ট। ব্যুত্থান মূলত একটি সংস্কৃত শব্দ যা এখন বাংলা ভাষাতে ব্যবহৃত হচ্ছে। এর অর্থ হচ্ছে ‘স্বতন্ত্রের সঙ্গে প্রতিরোধ’ অথবা ‘জাগ্রত হওয়া’ অথবা ‘উত্থান লাভ করা’ ও নতুন শক্তিতে তেজদীপ্ত। ব্যুত্থান বাংলাদেশের একটি কমব্যাট স্পোর্টস যা বর্তমানে পৃথিবীর বহু দেশে অনুশীলন করা হচ্ছে। ব্যুত্থান মার্শাল আর্ট প্রাচীন ঐতিহ্যের ধারক, একটি বাস্তব সম্মত আত্মরক্ষামূলক পদ্ধতি এবং ব্যক্তিগত সাফল্য সহায়ক একটি আধুনিক ক্রীড়া। বস্তুত ব্যুত্থানকে দ্বন্দ্ব নিরসনকারি এবং জ্ঞান আলোক সঞ্চালনের মহান শিল্প হিসেবে অভিহিত করা হয়। প্রচলিত প্রতিযোগিতার পদ্ধতির পরিবর্তে ইন্টারন্যাশনাল ব্যুত্থান ফেডারেশন (IBUF) পৃথিবীতে সর্ব প্রথম, মহানুভবতা ও সহযোগিতামূলক আত্ম উন্নয়ন দর্শনের আলোকে যুগান্তকারি ‘সহ-প্রতিযোগিতা’ (Co-competition) পদ্ধতির প্রবর্তন করে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন ব্যুত্থান মার্শাল আর্ট এর স্থপতি, ডিসকভারী চ্যানেল খ্যাত সুপার হিউম্যান আর্ন্তজাতিক গ্রান্ড মাস্টার আচার্য ইউরি বজ্রমুনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31