IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটকনওগাঁ-১আসনে দুই হেভিওয়েট প্রার্থীর ভোট প্রদান২টা পর্যন্ত ৫৯ জালভোট ও ৩ জায়গায় ব্যালট ছিনতাইকুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারচারঘাটে হেলমেট বাহিনীর আক্রমে বিএনপির এক কর্মী রক্তাক্ত জখমচাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে ভোটের মালামাল হস্তান্তর হয়
Home >> রাজশাহী >> সাংবাদিকের ওপর হামলাকারীদের বিচার দাবিতে আরইউজের বিক্ষোভ

সাংবাদিকের ওপর হামলাকারীদের বিচার দাবিতে আরইউজের বিক্ষোভ

ধূমকেতু প্রতিবেদক : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক আব্দুর রশিদের অপসারণ এবং সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় নগরীর দড়িখরবনা মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে (আরইউজে) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা বলেন, গত ২৪ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলার অন্যতম আসামী বিএমডিএর ভাণ্ডাররক্ষক জীবনের জামিন হয়। জামিনে বের হওয়ার পর কারাগারের মূল ফটকে বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জীবনকে গলায় ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া গত সোমবার আশেপাশের চারটি জেলা থেকে অফিস ছুটি না নিয়ে বিএমডিএর প্রধান কার্যালয়ে কর্মচারীদের ডেকে এনে সমাবেশ করে সাংবাদিকদের হুমকি প্রদান ও গালিগালাজ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিচারাধীন মামলার অন্যতম আসামী জীবনকে যেভাবে বিএমডিএ কার্যালয়ে সংবর্ধনা ও কর্মচারীদের ডেকে এনে সমাবেশ করা হয়েছে তা শিষ্টাচারবর্হিভূত ও আইন বিরুদ্ধ। একটি প্রতিষ্ঠান কতটা স্বেচ্ছাচারি হলে এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে প্রশ্ন তুলেন বক্তারা। তারা এই ধৃষ্টতাপূর্ণ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং নির্বাহী পরিচালক আব্দুর রশিদের অপসারণ দাবি করেন। এছাড়া বক্তারা ঘোষণা দেন, বিএমডিএ’র কোনো প্রচারণামূলক সংবাদ বর্জন করবেন রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

আরইউজের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ফোডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, কার্যনির্বাহী সদস্য বদরুল হাসান লিটন ও শরীফ সুমন, আরইউজের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু।

এসময় উপস্থিত ছিলেন, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহীর সভাপতি আসাদুজ্জামান আসাদ, আরইউজের সদস্য সৌরভ হাবিব, জাতীয় আদিবাসী পরিষদের নেতা বিমল চন্দ্র রাজোয়াড়, ভ‚মি আন্দোলনের নেতা আফজাল হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর বিএমডিএর প্রধান কার্যালয়ে লাইভ সম্প্রচারের সময় এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের ওপর হামলা চালায় বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় সেদিন রাতেই বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন বুলবুল হাবিব। সমাবেশে বক্তারা দ্রæত এ মামলার চার্জশিট দেওয়ার জন্য পুলিশের প্রতি আহŸান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31