IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা
Home >> রাজশাহী >> ঝড়ে পড়া রোধে শিক্ষা প্রতিষ্ঠাগুলোর প্রধানদের চিঠি দিলেন চারঘাটে ইউএনও

ঝড়ে পড়া রোধে শিক্ষা প্রতিষ্ঠাগুলোর প্রধানদের চিঠি দিলেন চারঘাটে ইউএনও

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : সময় পেলেই ছুটে যান উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। প্রাথমিক বিদ্যালয় কিংবা উচ্চ বিদ্যালয় এমনকি কলেজেও হাজির হয়ে ক্লাসে প্রবেশ করে নেন ক্লাস। কখনও বাংলা, কখনও ইংরেজি আবার কখনও নেন গনিত ক্লাস। একজন সরকারী প্রশাসনের উচ্চপদস্ত কর্মকর্তার শিক্ষা প্রতিষ্ঠানে এমন বিচরণে শিক্ষার্থী ও শিক্ষকসহ অভিভাবক মহলে ব্যাপক নজর কেড়েছেন রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন।

মাত্র ৪ মাস আগে চারঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। এরপর মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক ভাবে পরিদর্শন করে চারঘাটে সাড়া জাগিয়েছেন তিনি। চারঘাট উপজেলাকে মাদক ও বাল্য বিয়ে মুক্ত এবং সুশিক্ষায় শিক্ষিত করে চারঘাটকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের মাঝে চিঠি প্রদানসহ ঝড়ে পড়া রোধে বিভিন্ন ধরণের পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। প্রশাসনের একজন দায়িত্বশিল কর্মকর্তা হয়েও চারঘাটে শিক্ষাক্ষেত্রে এমন বিচরণে প্রশংসায় ভাসছেন ইউএনও সোহরাব হোসেন।

জানা যায়, চলতি বছরের ২৭ জুলাই চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন সোহরাব হোসেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে আমুল পবির্তনের লক্ষ্যে শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক ভাবে বিচরন। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ বিদ্যালয় এমনকি কলেজ শাখায় পরিদর্শন করে নেন শিক্ষার্থীদের ক্লাস। বাল্য বিয়ের কুফল, মাদকের ভয়াবহতার বিষয় গুলো তুলে ধরে দেন দিক নির্দেশনা মূলক বক্তব্য। বিদ্যালয়ে একিধারে ৩ দিন অনুপস্থিত এমন শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে ঝড়ে পড়া রোধে অভিভাবকসহ শিক্ষকদের নিয়ে শুরু হয় মত বিনিময় সভা। শিক্ষার মান্নোয়নে করণী বিষয়ে মতামতের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে দেয়া হয় চিঠি। শিক্ষার পাশাপাশি খেলাধুলাই মনযোগী হতে নির্দেশনা প্রদান করেন ইউএনও সোহরাব হোসেন। বাল্য বিয়ে ও মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবকসহ সর্বস্তরের জনগনকে সজেতন হওয়ার আহŸান জানান তিনি।

শিক্ষা বিষয়ে ইউএন’র উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন বলেন, যোগদানের পর থেকেই স্যার যেভাবে শিক্ষা নিয়ে কাজ করে চলেছেন তাতে আমরা সকলে গর্বিত ও অনুপ্রাণিত। স্যারের এই প্রচেষ্টা অব্যাহত থাকলে আমি বিশ্বাস করি একদিন শিক্ষায় দেশের শ্রেষ্ঠ উপজেলায় পরিণত হবে চারঘাট। ইউএনও সোহরাব হোসেন স্যারের মত যদি দেশের প্রতিটি উপজেলার ইউএনওরা শিক্ষায় এগিয়ে আসেন, তাহলে এদেশের শিক্ষা ব্যবস্থা একদিন রোল মডেল হিসেবে দাড়াবে বলেও জানান তিনি।

এমন উদ্যোগ সম্পর্কে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। তাছা শিক্ষা ছাড়া কোন দিন কোন ব্যাক্তি বা কোন জাতীই ইন্নতির উচ্চ শিখড়ে উঠতে পারে না। আমি সব সময় শিক্ষাক্ষেত্রে নিজেকে বিলিয়ে দিতে চাই। এজন্য আমি ঢাকা কলেজ থেকে ইংরেজি বিভাগ থেকে মাষ্টার্স সম্পন্ন করার পরে ন্যাশনাল কলেজ অফ হুম ইকোনোমিকস কলেজে শিক্ষকতা শুরু করি। এরপর ৩৪তম বিসিএস ক্যাডারে চাকুরী শুরু।

চারঘাটে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতে ইতিমধ্যে সকল শিক্ষকদের মাঝে চিঠি প্রদান ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই তুলে দেয়া হয়েছে শিক্ষার্থীদের মাঝে। ঝড়ে পড়া রোধে তালিকা প্রস্তুত করে কিভাবে শিক্ষার্থীদের লেখা পড়ায় মনোযোগী করে গড়ে তোলা যায় সে বিষয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31