IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> রাজশাহী >> রাজশাহীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, হামলা ও লুটপাটের অভিযোগ

রাজশাহীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, হামলা ও লুটপাটের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে জোরপূর্বক জমি দখল, ভাংচুর, লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। সর্বোচ্চ আদালত থেকে রায় পাওয়ার পর ঢোল পিটিয়ে জমি বুঝিয়ে দিলেও প্রতিপক্ষ দখল নিতে একের পর এক হামলা ও লুটপাট করছে। এমনকি প্রতিনিয়ত হুমকি ধামকি দেয়া হচ্ছে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী পরিবার নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির মালিক হুমায়ুন কবির চৌধুরী বলেন, গত ২২ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টার দিকে মহানগরীর ১০ নং ওয়ার্ড হেতেমখাঁয় (ছোট মসজিদের পশ্চিমে) অবস্থিত সাত তলা ভবন জবরদখল নিতে বাড়িতে জোরপুর্বক প্রবেশ করে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এই জমি ও বাড়িটি সর্বোচ্চ আদালতের রায় পাওয়ার পর ৩ আগষ্ট সুপ্রিম কোর্টের নির্দেশে রাজশাহী জেলা যুগ্মজজ আদালত ঢোল পিটিয়ে এলাকাবাসির উপস্থিতিতে জমিসহ ভবন বুঝিয়ে দেন মৃত আফাজ উদ্দিনের ছেলে হুমায়ুন কবির ওরফে মিজান সহ ওয়ারিসগণকে।

এরপর থেকে মিজান ও তার ভাগিদার ভোগদখলে থেকে ভবন নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু ‘চোরে না শুনে ধর্মের কাহিনী’ স্থানীয় প্রভাবশলী সৈয়দ আহমেদ জাকি ওরফে স্বজলের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হুমায়ুন কবির ওরফে মিজানকে উচ্ছেদ করতে সন্ত্রাসী বাহিনী নিয়ে বাড়িতে অতির্কিত হামলা চালিয়ে লুটপাট, ভাংচুর করা হয়। এসময় মিজানকে স্বজলের ভাই মামুন, রাজন, একই এলাকার নজরুলের ছেলে রাজ্জাক আহমেদ রাজল, সনি, জাহিদ লোহার রড, হাতুড়ি ও লাঠি-সোঠা দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে মিজান জ্ঞান হারালে তাকে বাঁচাতে আসে তার ভাতিজা রায়হান জ্যাকি (৩৪)। তাকেও বেধড়ক পিটিয়ে আহত করে স্বজলের সমর্থকরা। তাদের বাঁচাতে আরও কয়েকজন ঘটনাস্থলে আসলে তাদেরকেও মারধর করে সন্ত্রাসী বাহিনী স্বজলের লোকজন। এঘটনায় মিজান পক্ষের ৫ জনকে আহত করে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে।

তিনি বলেন, প্রায় ৬০ বছর পুর্বে হেতেমখাঁ এলাকার এ কে শহিদুল্লাহর কাছ থেকে জমি ক্রয় করেছেন মিজানের পিতা আফাজ উদ্দিন। যার সিএস খতিয়ান নং ২৪০ এবং দাগ নং ৪৭৯, ৪৮০, ৪৮১, ৪৮২। আরএস খতিয়ান নং ১৪১৫ এবং দাগ নং ২৩৭১, ২৩৭২, ২৩৭৩, ২৩৭৪। বর্তমানে ওই জমি নিয়ে বিভিন্ন আদালতে ৪ টা সিভিল মামলা ও ৫টা ফৌজদারি মামলা চলমান রয়েছে। তারপরও বাংলাদেশ পলিটেকনিক (বিপিআই) নামে প্রতিষ্ঠানের প্রতিপক্ষরা একের পর এক ভূয়া কাগজপত্র তৈরী করে আদালতে দাখিল করে নাটকীয়তার জন্ম দিচ্ছে।

তিনি দাবি করেন, বর্তমানে স্বজল ও তার ভাড়াটে সন্ত্রসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রতিপক্ষের বিভিন্ন ষড়যন্ত্র ও উদ্ভট পরিস্থিতির নিয়ন্ত্রণ করে সামাজিক মর্যাদা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীসহ রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন সুদৃষ্টি কামনা করছি। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, পারভেজ চৌধুরী পরশ, জাহিদুল কবির চৌধুরী, আইনজীবী এ্যাড. আনোয়ারুল ইসলামসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news