IMG-LOGO

শুক্রবার, ২৩ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রানার নেতৃত্বে ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী সমর্থনে প্রচার মিছিলপ্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ‘কেউ যায় দিল্লি-কেউ যায় পিন্ডি, কেবল বিএনপিই পালায় না’বাঘায় গ্রেপ্তার দুইজনের একজন ইয়াবাসহ আরেকজন গ্রেপ্তারি পরোয়ানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ জননাচোলে বিএনপি প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরুশহীদ বায়েজিদ কবর জিয়ারতে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত প্রার্থী এনামুল হকধামইরহাটে বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খানের নির্বাচনী জনসভামান্দায় নির্বাচনী জনসভায় ডা. টিপুআমরা সবাই মিলে নিরাপদ রাজশাহী মহানগর গড়ে তুলবো : মিনুগাজীপুরে শিশুদের বায়ু, পরিবেশ শব্দ ধর্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিতগ্রাহকের ৫ কোটি টাকা হাতিয়ে পলাতক আব্দুল বাছেদকে গ্রেপ্তার সংবাদ সম্মেলনবাগমারায় সংসদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালাভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ
Home >> রাজশাহী >> রাজশাহীর ৩০নং ওয়ার্ড আ.লীগের কর্মী সভা

রাজশাহীর ৩০নং ওয়ার্ড আ.লীগের কর্মী সভা

ধূমকেতু প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান কার্যক্রম জনগণের সামনে তুলে ধরা ও বিএনপির দেশবিরোধী অপরাজনীতির প্রতিবাদে ৩০ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কমেলা হক ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

সভায় ৩০ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহিদুর রহমান শান্তি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন। সঞ্চালনা করেন ৩০ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

সভায় ডাবলু সরকার বলেন, সংগঠনকে আরো বেশী বেগবান, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আমরা আপনাদের কাছে এসেছি। বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের রাজনীতিতে অন্যান্য সকল ওয়ার্ডের মতো এই ওয়ার্ডের নেতাকর্মীরা আমাদেরকে সমৃদ্ধশালী করেছে।

তিনি আরও বলেন, বিএনপি এখন রাজপথের রাজনীতি বাদ দিয়ে অপপ্রচারের রাজনীতিতে লিপ্ত হয়েছে। বিএনপিকে সমুচিত জবাব দিতে হলে আমাদেরকে সবসময়ই থাকতে হবে রাজপথে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে রাজপথে এই অপরাজনীতির মোকাবিলা করবো। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের মা-মাটির সংগঠন। জনগণকে সাথে নিয়ে রাজপথে থেকে আমরা এই অপরাজনীতির মোকাবিলা করবো।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য জহির উদ্দিন তেতু, ইসমাইল হোসেন, থানা আওয়ামী লীগের সাবেক সাবেক সদস্য গাজীউল ইসলাম, ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক আহবায়ক কাজীম উদ্দিন, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানি মাসুম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ২৬ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু।

আরও উপস্থিত ছিলেন, ২৮ (পশ্চিম) নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আনন্দ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক খায়রুল বাশার সুগার, ২৮ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল্লাহ সেখ, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা, প্রবীণ আওয়ামী লীগ নেতা আসাদ আলী, মহানগর শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আফজাল হোসেন সহ ৩০ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031