ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ২২ জনকে আটক করা হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ৫ জন, বাগমারা থানা ২ জন, পুঠিয়া থানা ২ জন, চারঘাট মডেল থানা ৮ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ১০ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা আব্দুল মমিন (৩৫) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে। তানোর থানা পুলিশ আব্দুল রহমান (৪৮) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


