IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিফার বর্ষসেরা ফুটবলার ফ্রান্স জাতীয় দলের ওসমান দেম্বেলেনিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা
Home >> রাজশাহী >> আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ায় লিটনকে ফুলেল শুভেচ্ছা

আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ায় লিটনকে ফুলেল শুভেচ্ছা

ধূমকেতু প্রতিবেদক : দ্বিতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও অভিনন্দন জানিয়েছেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকায় ধানমন্ডিস্থ বাসভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান তাঁরা।

আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা, সহ সভাপতি মাহবুবা আখতার, সদস্য মুনমুন, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাসরীন আখতার মিতা।

আরও শুভেচ্ছা জানান, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি, সদ্য সাবেক গণশিক্ষা সম্পাদক আব্দুল্লাহ হীল বারী, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. অশোক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক হাসিবুল ইসলাম শান্তসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30