IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঠাকুরগাঁও সদর আসনে বিজয়ী মির্জা ফখরুলনওগাঁ-২ আসনে বেসরকারীভাবে জামায়াতের প্রার্থীর বিজয়ীরাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ
Home >> রাজশাহী >> রাজশাহীতে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে সভা

রাজশাহীতে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে মহানগরীতে আগামী ৭-১২ জানুয়ারী ২০২৩ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করবে রাজশাহী সিটি কর্পোরেশন। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫-১৬ বছরের সকল শিশুকে বিনামূল্যে একটি করে কৃমিনাশক ঔষুধ খাওয়ানো হবে।

এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরভবন সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ উপলক্ষে কেন্দ্রীয় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫-১৬ বছরের ১ লাখ ৪ হাজার ৮২৬ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করবে রাজশাহী সিটি কর্পোরেশন।

সভায় বক্তারা জানান, ভবিষ্যত প্রজন্মকে স্স্থ্যু ও সবলভাবে গড়ে তুলতে তাঁদের কৃমিমুক্ত রাখতে হবে। এ লক্ষ্যে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ৭-১২ জানুয়ারি ২০২৩ রাজশাহী মহানগরীতে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ কার্যক্রম পালন করবে রাজশাহী সিটি কর্পোরেশন। স্কুলের প্রতিটি শিশুকে প্রতি ৬ মাসে ১টি ট্যাবলেট দিতে হবে। কোন শিশু যেন কৃমিনাশক ট্যাবলেট খাওয়া থেকে বাদ না পড়ে সেজন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। শিশুদের রোগমুক্ত, সুস্থ্য সবলভাবে গড়ে তুলতে তাঁদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে জোর দিতে হবে। এ সকল কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের ফলে মা ও শিশু মৃত্যু হার কমিয়ে আনা সম্ভব হয়েছে। ফলে স্বাস্থ্যসেবায় সরকারের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে।

রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার, পরিকল্পনা স্বাস্থ্য রক্ষাব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুজ্জামান টুকুর সভাপতিত্বে আয়োজিত সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ রায়হান উদ্দিন, রাসিকের সচিব মশিউর রহমান, পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ আনোয়ারুল কবীর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য ও এ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ই-সাঈদদ, মেডিকেল অফিসার ডাঃ আমিনা ফেরদৌস, ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহীর প্রোগ্রামার মামুন সারোয়ার, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (মতিহার) মিজানুর রহমান, থানা শিক্ষা অফিসার (বোয়ালিয়া) জাহিদ হাসান, থানা প্রাথমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মাদ্রাসা, মক্তব ও এতিমখানাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এ কার্যক্রমের আওতায় নিয়ে আনার লক্ষ্য নিয়ে ৫-১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও একই বয়সী বিদ্যালয় বহির্ভূত, ঝরে পড়া, পথ শিশু, কর্মজীবি শিশুসহ সকল শিশুকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news