IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> রাজশাহী >> রাজশাহীতে ফটোজানালিস্ট এসোসিয়েশনের নয়া কার্যালয় উদ্বোধন

রাজশাহীতে ফটোজানালিস্ট এসোসিয়েশনের নয়া কার্যালয় উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, রাজশাহী শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে মহানগরীর কাদিরগঞ্জে ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এদিকে প্রধান অতিথি রাসিক মেয়র কার্যালয়ের সামনে আসলে বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় রাসিক মেয়র বলেন, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন দীর্ঘদিন থেকে তাদের একটি কার্যালয়ের জন্য বার বার আমাকে অনুরোধ করেছিলেন। তাঁদের অনুরোধে এই এসোসিয়েশনকে এই জায়গাটা দেয়া হয়েছে। তাঁরা এখান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করবেন বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ফটোজার্নালিস্ট এসোসিয়েশন গঠন করেছিলেন। সেই থেকে এটা চলমান রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবার মত একজন সাংবাদিক বান্ধব ব্যক্তি। প্রধানমন্ত্রী সাংবাদিকদের উন্নয়ন ও কল্যাণে বহুবিধ কাজ করে চলেছেন। এই ধারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে তিনিও সহযোগিতা করবেন বলে বক্তব্যে উল্লেখ করেন। বক্তব্যের পূর্বে তিনি ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামাদ খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদশে আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সিনিয়র সহ সভাপতি সমাজসেবী শাহীন আকতার রেণী, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান, রাজশাহী সাংবাদিক ইউনিয়েনের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক তানজিমুল হক।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী. দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক ইউনুস আলী, আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, রাজশাহী সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু ও দৈনিক গণধ্বনি পত্রিকার সম্পাদক ইয়াকুব শিকদার।

আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ইনডিপেনডেন্ট টিভির ব্যুরো প্রধান মাইনুল হাসান জনি, বাংলাভিশনের রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য, বৈশাখী টিভির রিপোর্টার আব্দুস সাত্তার ডলার, সিনিয়র সাংবাদিক জাভেদ অপু, মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য সচিব কবীর তুহিন, সাবেক কাউন্সিলর আল মামুন প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ ফটোজানালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সহ-সভাপতি শীহদুল ইসলাম দুখু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন খান, অর্থ-সম্পাদক মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক আজম খান, নির্বাহী সদস্য আলীএহসান তুহিন ও রাশেদুর রহমান রাসেলসহ অত্র এসোসিয়েশনভূক্ত সকল ফটো সাংবাদিক, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30