IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে এতিমখানা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক এমপি মোশারফ হোসেনগোমস্তাপুরে সড়কে ডাকাতের ছুরিকাঘাতে আহত -২রাণীনগরে মানব সেবায় প্রতিদিন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাণীনগরে বিএনপির বিক্ষোভ মিছিলগোমস্তাপুর জুলাই যোদ্ধা হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিলদিনাজপুর-৫ বিএনপির প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়সিজেডএম এর উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরনমেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিফুলবাড়ীতে আল আকসা মডেল মাদরাসার শুভ উদ্বোধনওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ মিছিল‘হাদির ওপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
Home >> রাজশাহী >> বিদ্যুতের ট্রান্সফরমার হেঙ্গার ও তার চুরির অভিযোগে আটক ২

বিদ্যুতের ট্রান্সফরমার হেঙ্গার ও তার চুরির অভিযোগে আটক ২

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর-পুঠিয়া উপজেলার সীমান্তবর্তী দোমাদী এলাকা থেকে বিদ্যুতের ট্রান্সফরমার হেঙ্গার ও তার চুরির অভিযোগে ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার (৬ মার্চ) বিকেলে পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের দোমাদী বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, নগর পুলিশের বেলপুকুর বড় ধাদাশ গ্রামের মৃত আজিমুদ্দীনের ছেলে ভ্যানচালক জিয়ারুল ইসলাম ও পুঠিয়ার পলাশবাড়ী গ্রামের মৃত আজিয়ার মোল্লার ছেলে শ্রমিক আবু সেলিম। এ সময় পবিসের বানেশ্বর সাব জোনের লাইনম্যান আব্দুল লতিফ পালিয়ে যেতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে দুর্গাপুর উপজেলার চক জয়কৃষ্ণপুর বিল থেকে বিদ্যুতের ট্রান্সফরমার হেঙ্গার ও তার চুরি করে পুঠিয়া বেলপুকুর ইউনিয়নের দোমাদী বাজার দিয়ে ভ্যানযোগে নিয়ে যাওয়ার সময় ভ্যানভর্তি বিদ্যুতের জিনিসপত্র এবং ভ্যান সহ তাদেরকে আটক করে। এ সময় বেলপুকুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যান। অপরদিকে ঘটনাটি দুর্গাপুর থানা এলাকাই হওয়ায় পরবর্তীতে দুর্গাপুর থানার পুলিশ গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পুঠিয়া জোনের সহকারী প্রকৌশলী আল মামুন জানান, বিষয়টি আমি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার, পল্লী বিদ্যুতের ডিজিএম, বেলপুকুর থানা এবং দুর্গাপুর থানাকে অবহিত করি। অফিসের লোকও সেখানে পাঠানো হয়। তারা যদি ব্যবস্থা না নেয় তাহলে আমি নিজে বাদী হয়ে মামলা করবো।

পবিসের পুঠিয়া জোনের ডিজিএম ইয়াকুব আলী শেখ জানান, ঘটনার খবর শুনে বানেশ্বর কেন্দ্রের ইনচার্জ সুজনকে ফোন দিয়েছি। পরে আমাদের অফিস থেকে সেখানে লোক পাঠিয়েছি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, খবর পেয়ে থানা পুলিশ সেখানে পাঠিয়েছি। পল্লী বিদ্যুতের লোকজন জড়িত আছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30