IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিফার বর্ষসেরা ফুটবলার ফ্রান্স জাতীয় দলের ওসমান দেম্বেলেনিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা
Home >> রাজশাহী >> রাজশাহীতে কোভিড-১৯ টিকা প্রচারের পরামর্শ সভা

রাজশাহীতে কোভিড-১৯ টিকা প্রচারের পরামর্শ সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে করোনা ভাইরাস (কোভিড-১৯) টিকা প্রচারের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে নগরভবনের সিটি হল (এ্যানেক্স হল) সভাকক্ষে আয়োজিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভাপতির বক্তব্যে প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, আগামী প্রজন্মকে সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে সকলকে করোনার টিকা গ্রহণ করতে হবে। করোনা সংকট মোকাবেলায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্ত বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছে। করোনাকালে বিনামূল্যে টিকা প্রদান, নগদ অর্থ সহায়তা, খাদ্যসহায়তাসহ নানা উদ্যোগ গ্রহণ করে যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসার। একইভাবে করোনা মোকাবেলায় রাজশাহীতে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বাড়ি বাড়ি খাদ্য সহায়তা, অর্থ সহায়তা, অক্সিজেন সেবা, ওষুধ প্রদান, মৃত ব্যক্তির দাফন ও সৎকারের ব্যবস্থা করার যে মহতি উদ্যোগ গ্রহণ করেন তা সারাদেশে প্রশংসিত ও অনুকরণীয় হয়েছেন। সংকট মোকাবেলায় হেল্পলাইন/হটলাইন নম্বরে যোগাযোগের মাধ্যমে কোভিড নিয়ন্ত্রণে সকল প্রকার সেবা কার্যক্রম অব্যাহত রাখেন তিনি।

সভায় বক্তারা জানান, বাংলাদেশ সরকার, স্বাস্থ্য বিভাগ মানুষের সুরক্ষা এবং তাদেরকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে যুক্ত করতে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে সরকার। করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রামণ পৃথিবী থেকে এখনও চলে যায়নি। করোনা ভাইরাসের ধরন ক্রমশই পরিবর্তিত হচ্ছে এবং বিবর্তনের মাধ্যমে নতুন রূপ নিচ্ছে। সংক্রামণের ঝুকিও থেকে যাচ্ছে দিন দিন। সারা পৃথিবীতে এখন করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে চলছে উদ্বেগ উৎকন্ঠা। কারোনা ভাইরাসের ধরন বা বিবর্তন যেমনই হোক না কেন, স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। সঠিক নিয়মে মাস্ক পরা জনসমাগম এড়িয়ে চলা, নাক মুখ ঢেকে হাঁচি কাশি দেয়ার মতো স্বাস্থ্য বিধি মেনে চলে নিজেকে ও পরিবার এর সকলকে করোনা ভাইরাসের বিপদ থেকে দূরে রাখা যায়, মহামারির এই সময়ে নিজেকে, নিজের পরিবারকে এবং প্রতিবেশীর জীবন নিরাপদ রাখা আমাদের সামাজিক দায়িত্ব। এই ভাইরাস বয়স, লিঙ্গ, পেশা, ধর্মীয় বিশ্বাস বা অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে যে কাউকে সংক্রমিত করতে পারে। সংক্রমন থেকে নিজেকে, নিজের পরিবারকে এবং প্রতিবেশীর জীবন নিরাপদ রাখতে নিয়মমত স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানানো হয়। টিকা প্রদানে তৃতীয় ডোজ (বুস্টার ডোজ) সম্পন্ন হওয়ার পর ৪ (চার) মাস অতিবাহিত হয়েছে এমন ব্যক্তিদের ৪র্থ ডোজ (বুস্টার ডোজ) দেয়ার জন্য টিকাকেন্দ্রগুলো থেকে বার্তা পাঠানো হচ্ছে। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্ট সকলকে পরামর্শ প্রদান করা হয়।

পরামর্শ সভায় কোভিড পরবর্তী স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে করণীয় বিষয়ে সরকারের পাশাপাশি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফের সহযোগিতা কামনা করা হয়। মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা এ বিষয়ে স্বাস্থ্যবিভাগসহ কাউন্সিলরবৃন্দের আরও ভূমিকা রাখার পরামর্শ প্রদান করা হয়। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার।

সভায় বক্তব্য রাখেন, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, রাজশাহী শিক্ষাবোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, কবিকুঞ্জ রাজশাহীর সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, রাসিকের সচিব মশিউর রহমান।

রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু। পরামর্শ সভায় রাসিকের সকল ওয়ার্ড কাউন্সিলর, প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্প কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30