IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিফার বর্ষসেরা ফুটবলার ফ্রান্স জাতীয় দলের ওসমান দেম্বেলেনিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা
Home >> রাজশাহী >> রাজশাহীতে ক্যাব’র সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

রাজশাহীতে ক্যাব’র সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : আসছে সিয়াম স্বাধনার মাস, পবিত্র মাহে রমজান। এই রমজানে সঠিক ওজনে ও ন্যায্য মূল্যে নিরাপদ পণ্য প্রাপ্তির জন্য বাজার ভিত্তিক চারদিন ব্যাপি সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

কনজুমারস এসোসিয়শেন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা কমিটির আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নিউমার্কেটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন অর্থনীতি বিভাগের প্রফেসর ও পরিচালক ছাত্র এ্যাফেয়ার্স এবং ক্যাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. সৈয়দ মিজানুর রহমান।

কনজুমারস এসোসিয়শেন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচারক ফজলে এলাহী, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র সহ সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, ক্যাব কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাজেদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুঞ্জুর হোসেন, ক্যাব রাজশাহী জেলা শাখার সহ সভাপতি স.ম সাজু, প্রচার সম্পাদক সঞ্জু আহমেদ, ক্যাব এর ইয়ুথ লিডার জুলফিকার আলী হায়দায় ও নিউ মার্কেট এর ব্যবসায়ী শাহাদত হোসেন রনিসহ অন্যান্য সদস্য ও ব্যবসায়ী বৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রেসিডেন্ট থেকে শুরু করে সকলেই ভোক্তা। সবাই ক্রয় করেন, আবার সবাই বিক্রি করেন। সেজন্য কাউকে ঠকালে, তাকেও কোন না কোনভাবে ঠকতে হয়। আসছে রমজানে যেন কোন ব্যক্তি পন্য ক্রয় করে না ঠকেন এবং কোন ব্যবসায়ী যেন ভেজাল পণ্য বিক্রি এবং দাম বেশী না নেয় সেজন্যই এই কর্মসূচী গ্রহন করা হয়েছে। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন এবং সততার সাথে ব্যবসা পরিচালনা করার আহŸান জানান তিনি।

তিনি আরও বলেন, পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে পবিত্র রমজানে ও অন্যান্য ধর্মাবলম্বীদের উৎসবের সময় অন্যান্য দেশে সকল পণ্যের উপরে ডিসাকউন্ট দেয়া হয় এবং পণ্যের মূল্য কমানো হয়। কিন্তু বাংলাদেশ একমাত্র ব্যতিক্রমী। এ দেশে রমজানে ও ঈদেও সময়ে সকল পণ্যেল মূল্য দ্বিগুন আকার ধারণ করে। এই অবস্থা থেকে বেড়িয়ে আসার পরামর্শ দেন তিনি। এদিকে কার্যক্রমের উদ্বোধনের পূর্বে সকল সদস্যবৃন্দ নিউমার্কেট এলাকার প্রতিটি দোকানে প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন। সেইসাথে ক্যাব কেন্দ্রীয় কমিটি সদস্য ও ভোক্তা অধিকারের কর্মকর্তাদের সমন্বয়ে দোকানে দোকানে যান এবং সচেতনামূলক পরামর্শ প্রদান করেন তাঁরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30