IMG-LOGO

শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২৯ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অফিসার পদে নিয়োগ আড়ংয়ে‘হামলাকারীরা যাতে দেশ ছাড়তে না পারে সেটি নিশ্চিত করতে হবে’২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমানহাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার হবেকেরানীগঞ্জে বহুতল ভবনের আগুন, উদ্ধার ৪৫ জনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের একদিন পর গুলিবিদ্ধ বাংলাদেশীর মরদেহ ফেরত দিলো ভারতহাদিকে গুলির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভজুলাইযোদ্ধা হাদিকে হত্যাচেষ্টা, গোমস্তাপুরে যৌথ বিক্ষোভএভারকেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে‘দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করুন’জাপানে আবার শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ৬.৭‘লাইফ সাপোর্টে’ওসমান হাদি‘এভাবেই সৃজিত বোকা বানায়’রাণীনগরে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির উদ্বোধনঢাকা-১০ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়ে যে বার্তা দিলেন আসিফ মাহমুদ
Home >> রাজশাহী >> ‘তোমরা নিজেদের এমনভাবে তৈরি করো, যাতে দেশ ও জাতি গর্বিত হয়’

‘তোমরা নিজেদের এমনভাবে তৈরি করো, যাতে দেশ ও জাতি গর্বিত হয়’

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটির পক্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ‘শ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন রাসিক মেয়র।

অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এটি গতানুগতিক কোন অনুষ্ঠান নয়। যে সকল শিক্ষার্থী শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তাদের স্বীকৃতি প্রদান অনুষ্ঠান। এই স্বীকৃতি শিক্ষার্থীদের আরো অনুপ্রাণিত করবে। আমি আশা করি তোমরা আগামীতে আরো বেশি স্বীকৃতি ও পদক অর্জন করবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাসিক মেয়র বলেন, এ.পি.জে. আবদুল কালাম বলেছেন, ‘স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না।’ তোমাদের জেগে স্বপ্ন দেখতে হবে। নিজ মেধা, দক্ষতা ও যোগ্যতায় এগিয়ে যাও। তোমরা নিজেদের এমনভাবে তৈরি করো, যাতে তোমাদের নিয়ে দেশ ও জাতি গর্বিত হয়।

মেয়র আরও বলেন, গত ১৫ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে শুধুমাত্র বাংলাদেশে নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ করা হচ্ছে, যা এই বছরের উদ্বোধন হবে। ইতোমধ্যে মেট্রোরেলের উদ্বোধন হয়েছে, পদ্মাসেতু চালু হয়েছে, চারলেন, ছয়লেন, এমনকি ৮ লেনের রাস্তা নির্মাণ করা হচ্ছে। এগুলো দেশের উন্নয়নের সূচক। দেশ যে এগিয়ে গেছে, তার প্রমাণ।

অনুষ্ঠানে প্রধান বক্তা রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটির প্রধান উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, এটি একটি মহতি উদ্যোগ। এই সংবর্ধনা প্রদান শিক্ষার্থীদের আরো বেশি অনুগ্রাণিত করবে। কৃতি শিক্ষার্থীরা দেশ ও মাতৃকার প্রতি গভীর ভালোবাসা নিয়ে তোমরা এ এগিয়ে যাও। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক-এই কামনা করি।

রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটির সমন্বয়ক মোস্তাফিজুর রহমান সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ।

অনুষ্ঠানে রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটির আহ্বায়ক মামুন জামান, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news