IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পিকনিকে কলার পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: পাঁচ দিন পর বৃদ্ধের মৃত্যু, আটক ২চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুটানা দশম দিনের ইরানে যুক্তরাষ্ট্রের হামলাফাইনালে হারের পর মুখ খুললেন মেসিসাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, নারীকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে নিহতযুগপৎ আন্দোলনের ৪১টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈঠকমহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভারুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিতমান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> রাজশাহী বঙ্গবন্ধু কলেজে জাতীয় শিশু দিবস উদযাপন

রাজশাহী বঙ্গবন্ধু কলেজে জাতীয় শিশু দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : বঙ্গবন্ধু কলেজ রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ পালন করা হয়।

শুক্রবার (১৭ মার্চ) সকালে সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা ও কলেজ পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ১০ টায় জাতির পিতার জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য, ডাঃ আনিকা ফারিহা জামান অর্না।

অধ্যক্ষ কামরুজ্জামান স্যারের আহ্বানে বঙ্গবন্ধু কলেজ রাজশাহী এর রেঞ্জার, রোভার, সকল শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় পতাকা ও কলেজ পতাকাসহ জাতির পিতা বঙ্গবন্ধুর ছবিযুক্ত প্লাকড নিয়ে আনন্দ শোভাযাত্রা করা হয়।

কলেজ হতে ভদ্রা মোড় প্রদক্ষিণ করে কলেজে এসে আনন্দ শোভাযাত্রা সমাপ্ত হয়। অধ্যক্ষ, মেয়র কন্যা ডাঃ আানিকা ফারিহা জামান অর্ণা, কলেজের অন্যান্য সিনিয়র শিক্ষকদের সাথে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি ফেরদৌসী বেগম, এমজি আজম, বিভাগীয় প্রধানদের মধ্যে লুৎফর রহমান, আব্দুস সালাম, মিয়াজউদ্দীন, ইকবাল হোসেন, অসীম কুমারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, শুকরিয়া ইয়াসমিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী শাখার সভাপতি রবি এবং অন্যান্যা সদস্যবৃন্দ। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। নিরাবতা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধু কলেজ রাজশাহী শাখার ছাত্রলীগের পক্ষ থেকে ডা: আানিকা ফারিহা জামান অর্ণা, অধ্যক্ষ মহোদয় ও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীকে সাথে নিয়ে কেক কাটেন। এরপর মিষ্টি বিতরণ এবং দুপুরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যাহ্ন ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ অনুষ্ঠানের আয়োজক ও উপস্থাপনা করেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক, শিক্ষক প্রতিনিধি হাসিবুর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930