IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী চিড়িয়াখানাকে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীমধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলাআজ রাজধানীতে বৃষ্টি কমতে পারে , বাড়তে পারে উত্তরাঞ্চলেবরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানব্যাংককের পানশালায় ভয়াবহ আগুনে অন্তত ২৭ জনের মৃত্যুআত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
Home >> রাজশাহী >> বাঘায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

বাঘায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ বাঘা উপজেলা কমিটি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কেটে ও আলোচনা সভা করে দিবসটি উদযাপন করেন তারা।

উপজেলা প্রশাসন কর্তৃক গৃহিত কর্মসূচির মধ্যে ছিল,সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাদ যোহর/সুবিধামত সময়ে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হয়। এর আগে ১৫ মার্চ রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার অয়োজন করা হয়। ১৭ মার্চ শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শিশুদের নিয়ে কেক কেটে আলোচনা সভায় অংশ নেন। এতে অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, আড়ানি পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান আশাদ, অফিসার ইনচার্জ খায়রুল আলম. বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, চিরন্তন প্রেরণার উৎস, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল বাঙালি জাতির নন, তিনি বিশ্বে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক, মুক্তির দূত। মুক্তিযুদ্ধের এই মহানায়ক ১৯২০ সালের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিশুকালে ‘খোকা’ নামে পরিচিত সেই শিশুটি পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। সদ্য স্বাধীন বাংলাদেশকে যখন অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে পরিচালিত করছিলেন, তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে সপরিবারে নিহত হন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর কর্ম ও আদর্শ চিরকাল দেশের মানুষের মাঝে বেঁচে থাকবে।

উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ দলীয় নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী।

এদিকে, “ইসলামি ফাউন্ডেশন” বাঘা উপজেলা কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন-মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর মেহেরীন খাতুন, দ্বিতীয় হয়েছে বাঘা হযরত আব্দুল হামিদ দানিশ মন্দ (রহঃ) ফাজিল মাদ্রাসার একাদশ শ্রেণীর শিক্ষার্থী সানজিদা খাতুন। সাংস্কৃতিক প্রতিযোগিতায়, “ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজ” হতে ৫ টি ইভেন্টে অংশগ্রহণকারী ১২ জন কৃতিত্বের সাথে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930