IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী চিড়িয়াখানাকে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীমধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলাআজ রাজধানীতে বৃষ্টি কমতে পারে , বাড়তে পারে উত্তরাঞ্চলেবরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানব্যাংককের পানশালায় ভয়াবহ আগুনে অন্তত ২৭ জনের মৃত্যুআত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
Home >> রাজশাহী >> বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে ভারতীয় অতিথিদের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে ভারতীয় অতিথিদের শ্রদ্ধা

ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন ভারতীয় অতিথিরা।

সোমবার (২০ মার্চ) সকাল ১১টায় রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ও কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন এন্ড ভিডিওগ্রাফি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শ্রী দেবজ্যোতি চন্দ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও ম্যাস কমিউনিকেশন বিভাগের প্রফেসর ড. সান্তুন চট্রোপাধ্যায়, বাংলা ওয়ার্ল্ডওয়াইডের আহবায়ক সৌম্যব্রত দাস, কলকাতা বাংলা ওয়ার্ল্ডওয়াইডের সদস্য বিদ্যুৎ মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক কবির আরিফুল হক কুমার, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোকবুল হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী জ্যেতি প্রমুখ।

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি স্মারকস্তম্ভ ও শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন, শহীদ অধ্যাপক শামসুজ্জোহার সমাধীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আই-ই-আর এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ পরিদর্শন করবেন ভারতীয় অতিথিরা।

এরপর রাজশাহী থেকে পুঠিয়া রাজবাড়ী, তাহিরপুর দূর্গামন্দির, নাটোর রাজবাড়ী, উত্তরা গণভবন, বাঘা মসজিদ ও মাজার পরিদর্শন করবেন। দুই দিনের এই সফর শেষে বুধবার (২২ মার্চ) রাজশাহী ত্যাগ করবেন তাঁরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930